| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

‘কাউকে মাইর দেওয়া তোমার কাজ না, অভ্যুত্থানের সরকার নিজেকে সামলাক’

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ২৬, ২০২৫ ইং | ১৫:৩৮:৪৫:অপরাহ্ন  |  ১৪৮৫৪২২ বার পঠিত
‘কাউকে মাইর দেওয়া তোমার কাজ না, অভ্যুত্থানের সরকার নিজেকে সামলাক’

সিনিয়র রিপোর্টার : বাবার কারাজীবনের অভিজ্ঞতা ও দলের কর্মীদের প্রতি এক আবেগঘন বার্তা দিয়ে নিজের ফেসবুকে পোস্ট করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মেয়ে শামারুহ মির্জা। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) রাতে এক পোস্টে তিনি লিখেছেন, ‘আমি যখন আমার বাবার সাথে জেলখানায় দেখা করতে যেতাম, নিজের কষ্টের কথা কিছু বলতো না। শুধু বলতো ছেলেগুলোর কথা, কারো নখ তুলে নিয়েছে, কারো শরীর জুড়ে মারের দাগ, কেঁদে ফেলতো আব্বু। আব্বু নিজেকে খুব অপরাধী ভাবতো, বলতো এই ছেলেগুলো জীবন শেষ করে আন্দোলন করল, বিয়ে করেনি, অনেকে পড়াশুনা ঠিক করে করেনি। ফেরার সময় আম্মুকে বলতো, কিছু টাকা দিয়ে যেয়ো। সেই টাকা আব্বু ছেলেগুলো যাতে ভালো খায়, সেখানে খরচ করতো।’

‘পনেরো বছরে গায়ে অনেকের আঁচড় লাগেনি, এখন উড়ে এসে জুড়ে বসে আঙুল ফুলে কলাগাছ হচ্ছে। তুমি এখন কি করবা? কান্নাকাটি করবা, কমপ্লেইন করবা নাকি ব্যাপারটা বুঝে নিজের দিকে তাকাবা?’

তিনি আরও লিখেছেন, ‘আজকে কিছু কথা বলি, ভাই ও বোনেরা, তোমরা যারা গত পনেরো বছরেরও বেশি সময় ধরে আওয়ামীদের বিরুদ্ধে সংগ্রাম করেছো, মাঠে খেতে বিলে লুকিয়ে থেকেছো, জেলে গেছো, মার খেয়েছো, এখন আল্লাহর ওয়াস্তে নিজের জীবনটা নিয়ে ভাব। এখন নিজের জীবন, নিজের দেশ গড়ার সময়। কে কি করল, কে কি বলল, না ভেবে ক্যারিয়ার গড়ো, আসল জাতীয়তাবাদী রাজনীতি করো, কারো ক্যাডার হতে যেয়ো না। এই ভাই ওই ভাইয়ের পেছনে না ঘুরে আত্মবিশ্বাসের সঙ্গে বাংলাদেশ জাতীয়তাবাদী রাজনীতি আর লিবারেল ডেমোক্রেসির চর্চা করো, মানুষের সেবা করো। না, কাউকে মাইর দেওয়া তোমার কাজ না। ইউ হ্যাভ ডান ইট এনাফ।  গণঅভুত্থানের সরকার নিজেকে সামলাক।’


শামারুহ ফেসবুক পোস্টে লেখেন, ‘লাইফে সবচেয়ে জরুরি হলো ঈমান আর স্ট্রাটেজি। তুমি যখন আত্মবিশ্বাসী হবে, রাজনীতিও সোজা হবে। তাতেই দলের সবচেয়ে উপকার হবে! 

The choice is yours!

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪