শেরপুর প্রতিনিধি:
শেরপুরের শ্রীবরদীতে ৫-দফা দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে বাংলাদেশ জামায়াতে ইসলামী শ্রীবরদী শাখার আয়োজনে বিক্ষোভ মিছিলটি জামায়াতে ইসলামীর কার্যালয়ের সামনে থেকে বের হয়ে পৌর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় কার্যালয়ে এসে শেষ হয়।
বিক্ষোভ মিছিলের নেতৃত্ব দেন শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের সংসদ সদস্য প্রার্থী, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় শুরা কমিটির সদস্য ও জেলা শাখার সেক্রেটারী আলহাজ্ব মোঃ নুরুজ্জামান বাদল।
বিক্ষোভ মিছিল শেষে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব মোঃ নুরুজ্জামান বাদল বলেন, সুষ্ঠ নির্বাচন আয়োজন করতে হলে অবশ্যই পিআর -পদ্ধতি চালু করতে হবে এবং জুলাই সনদের বাস্তবায়ন নিশ্চিত করতে হবে। জনগণের ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার জন্য অবাধ, সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচন অপরিহার্য।
, ৫ দফা দাবি বাস্তবায়নের মধ্য দিয়েই জনগণের আস্থা ও অধিকার পুনঃপ্রতিষ্ঠা সম্ভব। আগামী জাতীয় সংসদ নির্বাচনে শেরপুর-৩ আসনের জনগণ ন্যায় ও ইনসাফের পক্ষে রায় দেবে ইনশাআল্লাহ।
এ সময় উপস্থিত ছিলেন শ্রীবরদী উপজেলা জামায়াতের আমির আজহারুল ইসলাম মিষ্টার, বাংলাদেশ জামায়াতে ইসলামীর জেলা শাখার কর্ম পরিষদ সদস্য মোঃ আঃ রহমান, বাংলাদেশ যুব বিভাগের উপজেলার সভাপতি মোঃ আমির হামজা মিষ্টার, সাধারন সম্পাদক মোঃ জাকির হোসেন, পৌর যুব বিভাগের সভাপতি মোঃ শাহজাহান কবির, সাধারণ সম্পাদক মোঃ মনিরুল ইসলামসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা।
রিপোর্টার্স২৪/সোহাগ