বগুড়া প্রতিনিধি: বাংলাদেশ স্কুল স্পোর্টস অ্যাসোসিয়েশনের আয়োজনে এবং বগুড়া জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় আঞ্চলিক স্কুল সাঁতার প্রতিযোগিতা শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে বগুড়া সুইমিংপুলে অনুষ্ঠিত হয়েছে।
বেলুন ও ফেস্টুন উড়িয়ে প্রতিযোগিতার উদ্বোধন করেন প্রধান অতিথি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর রাজশাহী অঞ্চলের পরিচালক প্রফেসর ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল। সরকারি আজিজুল হক কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. শওকত আলী মীরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বগুড়া জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মো. তোছাদ্দেক হোসেন, জেলা শিক্ষা অফিসার রমজান আলী আকন্দ, আজিজুল হক কলেজের উপাধ্যক্ষ আব্দুল ওয়াহেদ সরকার ও বগুড়া জিলা স্কুলের প্রধান শিক্ষক আনোয়ার হোসেন।
এছাড়াও আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৰিট মডেল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ প্রকৌশলী মো. শাহাব উদ্দিন সৈকত, জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্য খালেদ মাহমুদ রুবেল ও মমিনুর রশিদ শাহিন, এরুলিয়া উচ্চ বিদ্যালয়ের সভাপতি শহীদুল ইসলাম শহীদ এবং বাংলাদেশ স্কুল স্পোর্টস অ্যাসোসিয়েশনের কোষাধ্যক্ষ ফজলে রাব্বি প্রমুখ।
প্রতিযোগিতায় বগুড়াসহ আঞ্চলিক পর্যায়ের আটটি শিক্ষা প্রতিষ্ঠানের মোট ৮০ জন সাঁতারু অংশগ্রহণ করে। এতে বালিকা বিভাগে চ্যাম্পিয়ন হয় ৰিট মডেল স্কুলের ইসরাত জাহান বর্ষা এবং বালক বিভাগে একই প্রতিষ্ঠানের নিরব হোসেন। প্রতিযোগিতা শেষে প্রধান অতিথি বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।
রিপোর্টার্স ২৪/ প্রীতিলতা