| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বাসের ধাক্কায় স্কুলছাত্রী নিহত, ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ২৭, ২০২৫ ইং | ০৯:২৪:০৯:পূর্বাহ্ন  |  ১৫০১৫৮৫ বার পঠিত
বাসের ধাক্কায় স্কুলছাত্রী নিহত, ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ছবির ক্যাপশন: ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা।

মুন্সীগঞ্জ প্রতিনিধি: মুন্সীগঞ্জের গজারিয়ায় বাসের ধাক্কায় শ্রাবন্তী (১৪) নামে এক শিক্ষার্থী নিহত হয়েছে। শনিবার ( ২৭ সেপ্টেম্বর) সকাল পৌনে ৮টার দিকে মহাসড়কের বাউশিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পরপরই জড়িতদের গ্রেপ্তার ও নিরাপদ সড়কের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীরা। এতে মহাসড়কের উভয় দিকে যান চলাচল বন্ধ হয়ে যায়। সৃষ্টি হয় দীর্ঘ যানজট। দুর্ভোগে পড়েন শত শত যাত্রী ও চালকরা।

পরে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে বেলা ১১টার দিকে মহাসড়ক থেকে বিক্ষোভকারীদের সরিয়ে দেন। তবে বিক্ষোভের কারণে এখনো ধীরগতিতে মহাসড়কে গাড়ি চলছে।

নিহত শ্রাবন্তী গজারিয়া সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের অষ্টম শ্রেণির ছাত্রী ছিল। সে একই উপজেলার বাউশিয়া ইউনিয়নের চরবাউশিয়া বড়কান্দী গ্রামের হানিফ মিয়ার মেয়ে।

আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, গজারিয়া সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের অষ্টম শ্রেণির ছাত্রী শ্রাবন্তীকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বাউশিয়া এলাকায় চাপা দেয় স্টার লাইন পরিবহনের একটি বাস। এতে ঘটনাস্থলেই সে মারা যায়।

এ ব্যাপারে গজারিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার আলম আজাদ ঢাকা পোস্টকে বলেন, বাসচাপায় ছাত্রীর মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে শিক্ষার্থীরা সড়ক অবরোধ করলে তাদের বুঝিয়ে বেলা পৌনে ১১টার দিকে সড়ক হতে সরিয়ে দেওয়া হয়েছে। নিহতের স্বজনরা মরদেহ ময়নাতদন্ত ছাড়া নেওয়ার আবেদন করায় সুরতহাল করে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘাতক পরিবহনটি চিহ্নিত করে আটকের চেষ্টা চলছে। 

রিপোর্টার্স২৪/আয়েশা

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪