শেরপুর প্রতিনিধি: শেরপুরে হিন্দু ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ৮০টি পূজা মণ্ডপে আর্থিক অনুদান দিয়েছেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও শেরপুর-১ (সদর) আসনের ধানের শীষ প্রতীকের মনোনয়নপ্রত্যাশী ডা. সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) রাতে শহরের মাধবপুরস্থ নিজ বাসভবনে আয়োজিত অনুষ্ঠানে প্রতি মণ্ডপে ৫ হাজার টাকা করে অনুদান মন্দির কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের হাতে আনুষ্ঠানিকভাবে তুলে দেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব এ্যাডভোকেট মো. সিরাজুল ইসলাম, সদস্য সচিব এবিএম মামুনুর রশিদ পলাশ, সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব মো. হযরত আলী, জেলা বিএনপির সদস্য সাইফুল ইসলাম স্বপন, জেলা পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক জিতেন্দ্র মজুমদার, সদস্য সচিব সুব্রত চন্দ্র দেসহ দলীয় অন্যান্য নেতাকর্মী ও হিন্দু ধর্মাবলম্বীরা।
অনুদান গ্রহণকারী মন্দির কমিটির নেতারা এ উদ্যোগকে আন্তরিকভাবে সাধুবাদ জানিয়ে সন্তোষ প্রকাশ করেন।
রিপোর্টার্স২৪/ প্রীতিলতা