| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নীলফামারীতে বিএনপি'র নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ২৭, ২০২৫ ইং | ১১:০২:৫০:পূর্বাহ্ন  |  ১৫১৮৬০৮ বার পঠিত
নীলফামারীতে বিএনপি'র নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত
ছবির ক্যাপশন: বিএনপি'র নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত

নীলফামারী প্রতিনিধিঃ নীলফামারীতে সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে বিএনপির নির্বাচনী উঠান বৈঠক ও তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৭ সেপ্টেম্বর) সদর উপজেলার চাপরা সরমজামী ইউনিয়নের বিভিন্ন এলাকায় এসব উঠান বৈঠক হয়। বৈঠকে আসন্ন নির্বাচনে ধানের শীষের পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানান জেলা বিএনপির সদস্য সচিব এ.এইচ.এম সাইফুল্লাহ রুবেল।

এসময় জেলা বিএনপির সদস্য ইউনুছ আলী শাহ, শেফাউল জাহাঙ্গীর শেপু, হারুন অর রশিদ, চাপড়া ইউনিয়ন বিএনপির সভাপতি ইলিয়াস হোসেন মাষ্টার, সহ-সভাপতি রেজাউল করিম চৌধুরী রাজা, সাধারন সম্পাদক নুর ইসলাম শাহ ফকির বাবু, সদর উপজেলা যুবদলের আহবায়ক শামীম শাহ আলম তমু, সদস্য সচিব রাশেদ রেজাউদ্দৌলা রাশেদ, যুগ্ম আহবায়ক লুৎফর রহমান সর্দার, পৌর যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক সামিনুর ইসলাম, সেলিম রেজা সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

এসময় সাধারণ মানুষের উদ্দেশ্যে সাইফুল্লাহ রুবেল বলেন, “বিএনপি জনগণের অধিকার আদায়ের আন্দোলনে বিশ্বাসী। আমরা দেশের গণতন্ত্র পুনরুদ্ধার করতে চাই। তাই আপনাদের প্রত্যেকের মূল্যবান ভোট ধানের শীষে দিয়ে এই আন্দোলনে শরিক হওয়ার আহ্বান জানাই।”

তিনি আরও বলেন, “বিএনপির ৩১ দফা কর্মসূচি জনগণের মুক্তি ও কল্যাণের অঙ্গীকার। নির্বাচনে বিজয়ী হলে সুশাসন প্রতিষ্ঠা, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, কর্মসংস্থান সৃষ্টি, স্বাস্থ্য ও শিক্ষার উন্নয়ন, দুর্নীতি দমনসহ সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।”

  রিপোর্টার্স২৪/ প্রীতিলতা

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪