| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নেত্রকোণার আটপাড়ায় আওয়ামী লীগ নেতা মো. রফিকুল ইসলাম রিপন গ্রেপ্তার

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ১৮, ২০২৬ ইং | ১৬:১৭:২৬:অপরাহ্ন  |  ৪৩১ বার পঠিত
নেত্রকোণার আটপাড়ায় আওয়ামী লীগ নেতা মো. রফিকুল ইসলাম রিপন গ্রেপ্তার

নেত্রকোণা প্রতিনিধি : নেত্রকোণার আটপাড়া উপজেলার ৩নং লুনেশ্বর ইউনিয়ন আওয়ামী লীগ নেতা ও সাবেক ছাত্রনেতা মোঃ রফিকুল ইসলাম রিপনকে গ্রেফতার করেছে আটপাড়া থানার পুলিশ।

গতকাল মঙ্গলবার দিবাগত রাতে আটপাড়া উপজেলার সেতুর বাজার এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে   তাঁকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।  পরিবার সূত্রে জানা গেছে, রিপন নেত্রকোণা জেলা শহর থেকে বাড়ি ফেরার পথে সেতু বাজার এলাকায় বাড়িতে আসার জন্য অটো রিক্সার অপেক্ষা করছিল। এসময় পুলিশ গ্রেফতার করে।

বুধবার (১৮ নভেম্বর) বিকেলের দিকে আটপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জুবায়দুল আলম জানান - কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের উদ্যোগে আটপাড়া উপজেলার ইকোরাটিয়া এলাকায় মিছিল করার অভিযোগে চলতি বছরের ২৬ জুলাই আটপাড়া থানায় একটি দায়ের করা মামলায় এজাহার নামীয় আসামি মোঃ রফিকুল ইসলাম রিপন। তিনি আরও জানান- আজ বুধবার দুপুরের দিকে আইনি প্রক্রিয়ার শেষে নেত্রকোণা আদালতে সোপর্দ করলে বিজ্ঞ বিচারক রিপনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪