রিপোর্টার্স ডেস্ক : এক সপ্তাহের ব্যবধানে দেশে আবারও ভূমিকম্প অনুভূত হলো। শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুর ২টা ২৭ মিনিটে মনিরামপুরে রিখটার স্কেলে ৩ দশমিক ৫ মাত্রার এ ভূমিকম্প অনুভূত হয়। ভূমিকম্পটির উৎপত্তিস্থল যশোরের মনিরামপুরে।
বাংলাদেশ আবহাওয়া অধিদফতর সূত্রে আরও জানা গেছে, দুপুর ২টা ২৭ মিনিটে ৩ দশমিক ৫ মাত্রার ভূমিকম্প হয়েছে। এটি নিম্ন মাত্রার ভূমিকম্প।
উল্লেখ্য, সর্বশেষ গত ২১ সেপ্টেম্বর ভূমিকম্প অনুভূত হয় সিলেট অঞ্চলে। সুনামগঞ্জের ছাতক এ ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪।