| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ইট ভাঙা গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে আপন দুই ভাইয়ের মৃত্যু

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ২৭, ২০২৫ ইং | ১৩:১৯:৫৮:অপরাহ্ন  |  ১৪৭৭৫২১ বার পঠিত
ইট ভাঙা গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে আপন দুই ভাইয়ের মৃত্যু
ছবির ক্যাপশন: ছবি : প্রতিনিধি

স্টাফ রিপোর্টার, কুড়িগ্রাম: কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় ইট ভাঙা গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পড়ে আপন দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। 

শনিবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার নাজিম খান ইউনিয়নের মমিন বকশি পাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলো আব্দুল হক (৬৫) ও তাজরুল ইসলাম (৫৫)। তারা আপন দুই ভাই এবং রাজারহাট সদর ইউনিয়নের কৌলাস কুঠি এলাকার বাসিন্দা।

পুলিশ ও স্থানীয়রা জানান, নিহতরা কাজ শেষ করে ইট ভাঙা গাড়িতে করে বাড়ি ফিরছিলেন। এ সময় নাজিম খান ইউনিয়নের মমিন বকশি এলাকায় পৌঁছালে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পড়ে যায়। এসময় একজন ঘটনাস্থলে মারা গেলেও অপরজনকে হাসপাতালে নেয়ার পথে তিনিও মারা যান। 

রাজারহাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) আব্দুর রহিম ঘটনার সত্যতা জানিয়ে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪