| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নোয়াখালীতে ছাদ থেকে ফেলে দিয়ে কলেজ ছাত্রকে হত্যার অভিযোগ

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ২৭, ২০২৫ ইং | ১৩:২৪:০০:অপরাহ্ন  |  ১৪৭৮৯৭৯ বার পঠিত
নোয়াখালীতে ছাদ থেকে ফেলে দিয়ে কলেজ ছাত্রকে হত্যার অভিযোগ
ছবির ক্যাপশন: ছবি: সংগৃহীত

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর মাইজদীতে ছাদ থেকে ফেলে দিয়ে আতিকুল ইসলাম তিতাস (২৫) নামে এক কলেজ ছাত্রকে ‘হত্যা’র অভিযোগ উঠেছে।  তবে পুলিশ বলছে, এখনো ওই কলেজ ছাত্রের মৃত্যুর সুনির্দিষ্ট কোন কারণ জানা যায়নি।

শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার মাইজদী শহরের বিবি কনভেনশন হল সেন্টারের বহুতল ভবনের ছাদে এই ঘটনা ঘটে।  নিহত তিতাস চৌমুহনী পৌরসভার হাজীপুর এলাকার শহীদ চেয়ারম্যান বাড়ির আব্দুল গণির ছেলে।  

নিহতের বড় ভাই আরিফুল ইসলাম অভিযোগ করে বলেন, ‘তিতাস নোয়াখালী কলেজের ডিগ্রি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিল। আমাদের বাড়ি চৌমুহনী পৌরসভা এলাকায় হলেও আমরা গত ২০-২৫ বছর নোয়াখালী জেলা রোডের আক্তার ভবনের তৃতীয় তলায় একটি ভাড়া বাসায় বসবাস করে আসছি। সকালে বাসা থেকে বের হয়ে যায় তিতাস। দুপুরের দিকে মাইজদী শহরের বিবি কনভেনশন হল সেন্টারের বহুতল ভবনের ছাদে কে বা কারা তিতাসকে বেধড়ক নির্যাতন করে নিচে ফেলে দেয়। পরে স্থানীয়রা তাকে রাস্তায় পড়ে থাকতে দেখে ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন’।

নিহতের বড় ভাই আরো জানান,‘ খবর পেয়ে আমরা হাসপাতালে চলে আসি। তিতাসের হাত তিন ভাঙ্গা গেছে, পায়ে আঘাতের চিহ্ন রয়েছে। গলায় কাটা আঘাতের চিহ্ন আছে।  তবে কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে এই সম্পর্কে আমরা কিছুই জানিনা’।  

সুধারাম মডেল থানার ওসির দায়িত্বে থাকা পরিদর্শক (তদন্ত) আবু তাহের বলেন, ‘ছাদ থেকে ফেলে হত্যা করা হয়নি। তবে ছাদ থেকে পড়ে মারা গেছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। ঘটনাস্থলে পুলিশ রয়েছে। এখনো মৃত্যুর কোন কারণ জানা যায়নি।’    

রিপোর্টার্স২৪/আয়েশা/ এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪