| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

‘আমি আকাশ থেকে আসিনি’

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ২৭, ২০২৫ ইং | ১৪:০২:২৩:অপরাহ্ন  |  ১৫০৬২৪৩ বার পঠিত
‘আমি আকাশ থেকে আসিনি’
ছবির ক্যাপশন: ছবি: সংগৃহীত

কালিহাতী (টাঙ্গাইল) প্রতিনিধি: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচি ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার প্রত্যয়ে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার নারান্দিয়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডের নগরবাড়ীতে এক কর্মী-সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৭ সেপ্টেম্বর) আয়োজিত এ সমাবেশে স্থানীয় নেতা-কর্মী ও সর্বস্তরের বিএনপি পরিবার স্বতঃস্ফূর্তভাবে অংশ নিলে এ সমাবেশ মিলনমেলায় পরিণত হয়। প্রত্যন্ত গ্রামাঞ্চল থেকে আসা কর্মীরা ঐক্যবদ্ধ কণ্ঠে ধানের শীষের বিজয়ের অঙ্গীকার ব্যক্ত করেন।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা বিভাগীয় কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক বেনজীর আহমেদ টিটো। তিনি বলেন, ‘আমি আকাশ থেকে আসিনি, আমি মাটি থেকেই এসেছি। আমি রাজপথ থেকে এসেছি। মানুষের সঙ্গে কেমন করে থাকতে হয়, আমি তা ভালোভাবেই বুঝি। আপনাদের ভালোবাসা আর অনুপ্রেরণাই আমার সবচেয়ে বড় শক্তি। এই শক্তিকে সঙ্গে নিয়েই আমরা ধানের শীষের বিজয় নিশ্চিত করব।’ 

তিনি আরও বলেন, ‘তারেক রহমান যে ৩১ দফা কর্মসূচি দিয়েছেন, সেখানে জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা থেকে শুরু করে রাষ্ট্রের সকল ক্ষেত্রে সংস্কারের প্রতিশ্রুতি রয়েছে। এ কর্মসূচি বাস্তবায়িত হলে জনগণ তাদের হারানো অধিকার ফিরে পাবে। শারদীয় দুর্গোৎসব উপলক্ষ্যে তিনি সনাতন ধর্মাবলম্বীদের শান্তিপূর্ণভাবে পূজা উদযাপনে সবার সহযোগিতা কামনা করেন।

সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সভাপতি নজরুল ইসলাম শোভা, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম (ভিপি রফিক), সিনিয়র সহ-সভাপতি মজনু মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদুর রহমান বালা ও শামীম প্রামাণিক, এলেঙ্গা পৌর বিএনপির সাধারণ সম্পাদক হারুন অর রশিদ মিনু, সহ-সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, পাইকরা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক ছামাদ আজাদ, উপজেলা যুবদলের আহবায়ক আনোয়ার হোসেন মোল্লা, ভারপ্রাপ্ত সদস্য সচিব হাসমত আলী রেজা, উপজেলা বিএনপির নেতা আব্দুস ছাত্তার পলু, সাবেক ভাইস চেয়ারম্যান আজাহার আলী প্রামানিক, ৪নং নারান্দিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, সাবেক যুগ্ম সম্পাদক তামিম আক্তার প্রামানিক, শহিদুল ইসলাম প্রামানিক, নারান্দিয়া ইউনিয়ন কৃষক দলের যুগ্ম আহবায়ক শওকত প্রামানিক প্রমুখ।

সভায় সভাপতিত্ব করেন ৫নং নারান্দিয়া ওয়ার্ড বিএনপির সভাপতি নুরুল ইসলাম প্রামানিক এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক লাল মিয়া।

রিপোর্টার্স২৪/ধ্রুব/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪