বগুড়া প্রতিনিধি: হত্যা মামলার আসামি ও বগুড়া পৌরসভার ১৯ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর লুৎফর রহমান মিন্টু (৪৩) গ্রেপ্তারের সময় দুর্বৃত্তদের হামলায় আহত হয়েছেন।
শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে সদর উপজেলার মানিকচক কর্ণপুর এলাকায় এ ঘটনা ঘটে। আহত অবস্থায় মিন্টুকে গ্রেপ্তার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) হাসান বাসির জানান, গোপন সংবাদের ভিত্তিতে মিন্টুকে ধরতে পুলিশ অভিযান চালায়। এসময় স্থানীয় লোকজন জড়ো হলে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা মিন্টুর ওপর হামলা চালায় এবং তাকে ছুরি দিয়ে আঘাত করে পালিয়ে যায়। তার শরীরের বিভিন্ন স্থানে, বিশেষ করে পশ্চাৎদেশে, আঘাতের চিহ্ন রয়েছে।
রিপোর্টার্স২৪/ধ্রুব/এসসি