| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

‘বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন’ বগুড়া জেলার সম্মেলন অনুষ্ঠিত

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ২৭, ২০২৫ ইং | ১৪:১৪:৪৯:অপরাহ্ন  |  ১৪৯৩৪৫১ বার পঠিত
‘বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন’ বগুড়া জেলার সম্মেলন অনুষ্ঠিত
ছবির ক্যাপশন: ছবি: সংগৃহীত

বগুড়া প্রতিনিধি: শনিবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে বগুড়ার চকফরিদ কলোনীর শাহ ওয়ালিউল্লাহ মিলনায়তনে ‘আদর্শ শিক্ষক ফেডারেশন’ বগুড়া জেলা শাখার শিক্ষক প্রতিনিধি সম্মেলন অধ্যাপক মাওলানা আব্দুল হাকিম সরকারের সভাপতিত্বে ও অধ্যাপক মতিউর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। 

সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য কেন্দ্রীয় কমিটির রাখেন বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন জেনারেল ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সিনেট সদস্য অধ্যাপক এবিএম ফজলুল। 

‎প্রধান অতিথি বলেন, অবিলম্বে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ করতে হবে, পূর্ণাঙ্গ উৎসব ভাতা, সম্মানজনক বাড়ি ভাড়া, নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠান, ইবতেদায়ী মাদ্রাসা ও অনার্স কোর্সের শিক্ষকগণকে  এমপিওভুক্ত করতে হবে । তিনি আরো বলেন, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীগণকে পেনশন সুবিধার আওতায় আনতে হবে  সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে যারা সুবিধা বঞ্চিত তাদেরকে সুযোগ-সুবিধা প্রদান করতে হবে । ইনসাফের সমাজ প্রতিষ্ঠা করতে হলে সবাইকে এগিয়ে আসতে হবে।

অনুষ্ঠানে বিশেষ হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের বগুড়া অঞ্চলের উপদেষ্টা অধ্যাপক মো. আব্দুর রহিম, আদর্শ শিক্ষক ফেডারেশন ও বাংলাদেশ কলেজ শিক্ষক পরিষদের সহ- সভাপতি অধ্যাপক মুহা. রবিউল ইসলাম, জেলা জামায়াতের আমীর ও সংগঠনের প্রধান উপদেষ্টা অধ্যক্ষ মাওলানা আব্দুল হক সরকার। 

‎আরও বক্তব্য রাখেন মাওলানা মানছুরুর রহমান,অধ্যাপক আব্দুল বাছেদ, অধ্যাপক হাবিবুর রহমান আকন্দ, মাওলানা মো. আব্দুল মজিদ।

রিপোর্টার্স২৪/ধ্রুব/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪