| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বগুড়ায় ৮শতাধিক শিক্ষার্থী পেলো বৃত্তি

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ২৭, ২০২৫ ইং | ১৪:১৯:৩১:অপরাহ্ন  |  ১৪৯১০৬১ বার পঠিত
বগুড়ায় ৮শতাধিক শিক্ষার্থী পেলো বৃত্তি
ছবির ক্যাপশন: ছবি: সংগৃহীত

বগুড়া প্রতিনিধি : বগুড়ায় ব্রিলিয়্যান্ট এসোসিয়েশনের বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান শনিবার (২৭ সেপ্টেম্বর) সকালে শহীদ টিটু মিলনায়তনে সংস্থার মহা পরিচালক সাইয়্যেদ কুতুব সাব্বির-এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন খিরশেহির আহি এভরান বিশ্ববিদ্যালয় তুরস্কের এ্যসিস্টেন্ট প্রফেসর ড. মোস্তফা ফয়সাল পারভেজ। তিনি বলেন, ব্রিলিয়্যান্ট এসোসিয়েশন বর্তমান ছাত্রসমাজের জন্য একটি আশীর্বাদ। তাদের এ কার্যক্রমে আমাদের সবার স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে আাশা দরকার। 

প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী বাংলাদেশ ডিবেট এসোসিয়েশনের চেয়ারম্যান আল মামুন রাসেল। তিনি বলেন, শিক্ষার্থীদের শুধু মেধাবী হলেই চলবে না, পাশাপাশি সৎ, দক্ষ ও আদর্শবান হিসেবে নিজেকে গড়ে তুলতে হবে। 

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, গার্ডিয়ান পাবলিকেশন্সের এমডি নূর মোহাম্মাদ আবু তাহের, রিয়াজুল ইসলাম,অধ্যক্ষ আব্দুল হক সরকার, এ্যাড. শাকিল উদ্দিন। আরও উপস্থিত ছিলেন সংস্থার সাবেক মহাপরিচালক এ্যাড. নুরুল ইসলাম আকন্দ, এ্যাড. সাইফুদ্দীন সাইফুল, মিজানুর রহমান, এনামুল হক রানা, জাকিরুল ইসলাম, রোকনুজ্জামান, বর্তমান সদস্য সচিব, আবু হানিফা প্রমুখ।

 রিপোর্টার্স২৪/ধ্রুব/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪