| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

চট্টগ্রামের বাঁশখালীতে হারিয়ে যাওয়া ৭ শিশু উদ্ধার!

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ২৭, ২০২৫ ইং | ১৫:৪৩:০৮:অপরাহ্ন  |  ১৪৭৮১৫২ বার পঠিত
চট্টগ্রামের বাঁশখালীতে হারিয়ে যাওয়া ৭ শিশু উদ্ধার!
ছবির ক্যাপশন: ছবি: সংগৃহীত

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম: পাহাড়ে হারিয়ে যাওয়া বাঁশখালী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৭ শিক্ষার্থীকে সুস্থ অবস্থায় উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (২৭ সেপ্টেম্বর) ভোরে বাঁশখালী উপজেলার ডাকভাঙা পাহাড় এলাকা থেকে শিশুদের উদ্ধার করে তাদের অভিভাবকের কাছে হস্তান্তর করেছে পুলিশ ।

পুলিশ জানায়, শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে বাঁশখালী সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির সাত শিক্ষার্থী বাড়ি থেকে বের হয় পরে পথ হারিয়ে ফেলে।

সাত শিশু হলো-আবরার উদ্দীন ইশরাক (১১), মাহাতাফ মঞ্জুর চৌধুরী (১১), কৃতশিক দাশ স্বপ্নীল (১২), মোহাম্মদ জিনান (১১), মোহাম্মদ বিন মাহমুদ (১১), আকতার (১২) ও মো. সাইদ (১২)। 

তারা বাড়ি না ফেরায় অভিভাবকেরা উদ্বিগ্ন হয়ে পুলিশের কাছে খবর দেন পরে চট্টগ্রামের পুলিশ সুপারের নির্দেশে বাঁশখালী থানা পুলিশ সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও তল্লাশি অভিযান শুরু করে। 

ফুটেজ বিশ্লেষণ করে পুলিশ ধারণা করে, তারা পাহাড়ি এলাকায় প্রবেশ করেছে। বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলামের নেতৃত্বে পুলিশ ছয়টি দল গঠন করে পাহাড়ি এলাকা, জঙ্গল ও দুর্গম পথে তল্লাশি চালায়। এ সময় স্থানীয় জনপ্রতিনিধি, এলাকাবাসী ও অভিভাবকেরাও উদ্ধার কাজে নামে পরে শনিবার সকাল ৬টা ৩০ মিনিটে ডাকভাঙা পাহাড় থেকে সাত শিশু সুস্থ অবস্থায় উদ্ধার হয়।

চট্টগ্রামের পুলিশ সুপার মো.সাইফুল ইসলাম সানতু বলেন, শিশুদের নিরাপত্তা আমাদের সবার সম্মিলিত দায়িত্ব। বাঁশখালী থানা পুলিশ রাতভর অভিযান চালিয়ে শিশুদের উদ্ধার করেছে। ভবিষ্যতে এ ধরনের ঘটনা এড়াতে অভিভাবক ও শিক্ষকদের আরও দায়িত্বশীল হতে হবে। চট্টগ্রাম জেলা পুলিশ সুপারের পক্ষ থেকে শিশুদের উদ্ধারে অংশ নেওয়া পুলিশ সদস্যদের পুরস্কৃত করার ঘোষণা দেওয়া হয়েছে।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪