| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

চট্টগ্রামে লোহার ডিপোতে বিস্ফোরণ, দগ্ধ ৮

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ২৭, ২০২৫ ইং | ১৬:০০:৪৫:অপরাহ্ন  |  ১৫১৩২৩৮ বার পঠিত
চট্টগ্রামে লোহার ডিপোতে বিস্ফোরণ, দগ্ধ ৮
ছবির ক্যাপশন: ছবি: সংগৃহীত

চট্টগ্রাম প্রতিনিধি: নগরের পাহাড়তলী থানা এলাকায় একটি লোহার ডিপোতে বিস্ফোরণের ঘটেছে। এতে আটজন দগ্ধ হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

শনিবার (২৭ সেপ্টেম্বর) রাত পৌনে ৮টার দিকে থানার সাগরিকা রোড এলাকায় এ ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন- আব্দুল কাদের (৬০), আবুল কাসেম (৬০), মো. করিম (২৯), আব্দুল জলিল (৫৫), আবুল বশর খান (৬০), জামাল হোসেন (৩৮), মো. রাসেল (২৮) ও বাহার উদ্দিন (৪৫)। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

চমেক হাসপাতাল ফাঁড়ির উপ-পরিদর্শক নুরুল আলম আশেক বলেন, বিস্ফোরণে দগ্ধদের চমেক হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪