চট্টগ্রাম প্রতিনিধি :
নগরীর সাগরিকা রোড এলাকায় একটি লোহার ওয়ার্কশপে বিস্ফোরণের ঘটনা ঘটেছে এবং এই সময় ৮ জন দগ্ধ হয়েছে।
শনিবার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পাহাড়তলী থানার সাগরিকা এলাকার রফিক সওদাগরের ওয়ার্কশপে এ দুর্ঘটনা ঘটে।
দগ্ধরা হলেন, মো. আব্দুল কাদের (৬০), মো. আবুল কাসেম (৬০), মো. করিম (২৯), আব্দুল জলিল (৫৫), আবুল বশর খান বয়স (৬০), জামাল হোসেন (৩৮), মো.রাসেল (২৮), মো. বাহার উদ্দিন (৪৫)।
জানা গেছে, রফিক সওদাগরের ওয়ার্কশপে লোহার জগ গরম করার সময় এ বিস্ফোরণ ঘটে। পরে স্থানীরা ৮ জনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেয়। দগ্ধদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক জানান, দগ্ধ ৮ জনকে হাসপাতালে আনা হলে তাদের বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে ভর্তি করানো হয় এবং তাদের চিকিৎসা চলছে।
রিপোর্টার্স২৪/সোহাগ