| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সাতকানিয়ায় ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ২৮, ২০২৫ ইং | ০৭:৩৩:২৪:পূর্বাহ্ন  |  ১৪৭৯৪০২ বার পঠিত
সাতকানিয়ায় ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার
ছবির ক্যাপশন: সাতকানিয়ায় ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার

চট্টগ্রাম প্রতিনিধি: সাতকানিয়া থেকে ৪৫,০০০ পিস ইয়াবা ও মাদক পাচারে ব্যবহৃত ১ টি গাড়ি (NOAH)  সহ ৩ জন মাদক কারবারিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চট্টগ্রাম মেট্রো।

জানা গেছে, শনিবার (২৭ সেপ্টেম্বর) বিকালে গোপন তথ্যের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চট্টগ্রাম মেট্রোর পরিদর্শক মোহাম্মদ নুরুল আলম এর নেতৃত্বে  এর একটি টিম চট্টগ্রাম সাতকানিয়া থানাধীন ৮ নং ঢেমশা ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের উত্তর ঢেমশা গ্রামের বটতলা রেল ক্রসিং এর পূর্ব পার্শ্বে পাকা রাস্তায় NOAH গাড়িতে অভিযান চালিয়ে মোহাম্মদ ফেরদৌস প্রকাশ ফিরোজ (৩৮), মোহাম্মদ ইয়াসিন (৩৭) ও ছলিম উল্লাহ (২৩) কে উল্লেখিত বিপুল সংখ্যক ইয়াবাসহ গ্রেফতার করা হয় এই সময় ইয়াবা পাচারে তাদের ব্যবহৃত গাড়িটি হচ্ছে NOAH সেই সাথে তাদের ৩ টি মোবাইল সেট জব্দ করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চট্টমেট্রোর উপ পরিচালক হুমায়ুন কবির খন্দকার জানান, আসামীগণ দীর্ঘদিন ধরে ইয়াবা পাচারের সাথে জড়িত। তারা অভিযানকারী টিমের নিকট গ্রেফতার এড়াতে সাতকানিয়া-বাঁশখালী রুটে পালাতে চেষ্টা করে, তাদের পিছনে ধাওয়া করে তাদের গ্রেফতার করা হয়। আসামী তিনজনই কক্সবাজার জেলার টেকনাফ থানার ১ নং ওয়ার্ড, ৪ নং সাবরাং ইউনিয়ন পরিষদের বাসিন্দা। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে

রিপোর্টার্স২৪/ প্রীতিলতা

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪