| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শেরপুরে শারদীয় দুর্গোৎসবে আগমনী শোভাযাত্রা

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ২৮, ২০২৫ ইং | ০৯:২৮:০৫:পূর্বাহ্ন  |  ১৪৮৫৭৫৭ বার পঠিত
শেরপুরে শারদীয় দুর্গোৎসবে আগমনী শোভাযাত্রা
ছবির ক্যাপশন: শেরপুরে শারদীয় দুর্গোৎসবে আগমনী শোভাযাত্রা

শেরপুর প্রতিনিধি: “ধর্ম যার যার, রাষ্ট্র সবার”— এ প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরে দেবী বোধনের মধ্য দিয়ে শুরু হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। এ উপলক্ষে জেলা পূজা উদযাপন পরিষদের আয়োজনে রোববার (২৮ সেপ্টেম্বর) এক বর্ণাঢ্য আগমনী শোভাযাত্রা বের করা হয়।

শহরের শ্রীশ্রী গোপাল জিউর মন্দির প্রাঙ্গণ থেকে শোভাযাত্রাটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়। এতে রঙিন ব্যানার, বিভিন্ন প্রতিমার প্রতিকৃতি এবং শিশুদের প্রতিমা সেজে অংশগ্রহণ শোভাযাত্রাটিকে আরও বর্ণিল করে তোলে।

শোভাযাত্রায় উপস্থিত ছিলেন শেরপুর জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান, পুলিশ সুপার মো. আমিনুল ইসলামসহ জেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ এবং সনাতন ধর্মাবলম্বী অসংখ্য মানুষ।

শোভাযাত্রা শেষে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট, শেরপুর জেলা শাখার উদ্যোগে গোপাল জিউর মন্দির প্রাঙ্গণে দুঃস্থ ও অসহায়দের মাঝে খাদ্যদ্রব্য ও বস্ত্র বিতরণ করেন শেরপুর জেলা পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম।

রিপোর্টার্স২৪/ প্রীতিলতা

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪