| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মাদ্রাসার তিন খাদেমকে মারধর করে চুল কেটে দেওয়ার অভিযোগে মামলা

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ২৮, ২০২৫ ইং | ১০:৩০:৩৫:পূর্বাহ্ন  |  ১৫০১১২৭ বার পঠিত
মাদ্রাসার তিন খাদেমকে মারধর করে চুল কেটে দেওয়ার অভিযোগে মামলা
ছবির ক্যাপশন: ভুক্তভোগী তিন খাদেম

নাটোর প্রতিনিধিঃ নাটোরের নলডাঙ্গা উপজেলায় মাদ্রাসার জন্য অনুদান সংগ্রহকারী তিন খাদেমকে মারধর করে চুল কেটে দেওয়ার অভিযোগে মামলা হয়েছে। 

গতকাল শনিবার রাতে নলডাঙ্গা থানায় মামলাটি করেন ভুক্তভোগী খাদেম মামুন হোসেন। তবে এ ঘটনায় আজ রোববার (২৮ সেপ্টম্বর) সকাল পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি। 

নলডাঙ্গা থানা সূত্রে জানা গেছে, সিংড়া উপজেলার চলনবিল আল-জামিয়া মহিলা মাদ্রাসার জন্য রসিদ দিয়ে অনুদান সংগ্রহ করছিলেন মাদ্রাসাটির তিন খাদেম আনোয়ার হোসেন (৩০), রফিকুল ইসলাম (৩৬) ও মামুন হোসেন (২৩)। তাঁদের তিনজনের বাড়ি পাবনার ফরিদপুর উপজেলার রাহদ নাগধা গ্রামে। গতকাল বেলা দুইটার দিকে তাঁরা নলডাঙ্গা উপজেলার বৈদ্যবেলঘড়িয়া কামালের মোড়ে কয়েকটি বাড়ি ও দোকানে রসিদ দিয়ে মাদ্রাসার জন্য অনুদান সংগ্রহ করছিলেন। এ সময় গ্রামের কিছু লোক তাঁদের স্থানীয় একটি দোকানে আটকে রেখে বেদম মারধর করেন এবং মাথার চুল কেটে দেন। এ সময় ওই ব্যক্তিরা খাদেমদের কাছ থেকে অনুদানের পাঁচ হাজার টাকা, একটি রসিদ বই ও একটি ঘড়ি কেড়ে নেন। খবর পেয়ে নলডাঙ্গা থানার পুলিশ ঘটনাস্থল থেকে তাঁদের উদ্ধার করে থানায় নিয়ে যায়। 

নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ভুক্তভোগী তিন ব্যক্তিকে উদ্ধার করে। এ ব্যাপারে গতকাল রাতে মামলা হয়েছে। অভিযুক্ত ব্যক্তিদের শনাক্ত করার কাজ করছে পুলিশ। শিগগিরই তাদের গ্রেপ্তার করা হবে।

ওসি আরও বলেন, অভিযোগকারীরা একটি মাদ্রাসার হয়ে অনুদান সংগ্রহ করছিলেন। এর বিনিময়ে তাঁরা কিছু কমিশন পেতেন। বিষয়টি নিয়ে বিস্তারিত খোঁজখবর নেওয়া হচ্ছে।

রিপোর্টার্স২৪/ প্রীতিলতা

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪