নাটোর প্রতিনিধিঃ নাটোরের লালপুরে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন বিএনপির কার্যনির্বাহী কমিটির সহ দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু।
রবিবার (২৮ সেপ্টেম্বর) সকালে উপজেলার মোহরকয়া তাঁর নিজ বাসভবনে এই মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় তাইফুল ইসলাম টিপু বলেন, ‘সাংবাদিকরা সমাজের দর্পন। সমাজের নানা অসংগতি আপনাদের লেখনীর মাধ্যমে জাতির সামনে উঠে আসে। আপনাদের সহযোগিতার মাধ্যমে লালপুর উপজেলার সার্বিক উন্নয়নে আমি কাজ করতে চাই।’
টিপু আরও বলেন, ‘রাজনৈতিক মতাদর্শের ভিন্নতা থাকতেই পারে কিন্তু আপনারা লেখনীর মাধ্যমে সত্য কথা তুলে ধরতে হবে। সেটা কাহারও পক্ষে বা বিপক্ষে যেতেই পারে। এ ব্যাপারে রাজনৈতিক নেতা কর্মীদের ধৈর্যশীল হতে হবে। আমার দায়িত্ব লালপুরের মানুষকে শান্তিপূর্ণ জায়গায় রাখা।’
সময় লালপুর উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ওয়াহিদুজ্জামান সরকার, যুবদলের যুগ্ম আহ্বায়ক নাজির উদ্দিন বাবু, ফিরোজ হোসেন মিল্টন, ঈশ্বরদী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আমিনুল হক টমি সহ লালপুর উপজেলায় কর্মরত বিভিন্ন মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
রিপোর্টার্স২৪/ প্রীতিলতা