| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

খুলছে না কেওক্রাডং পর্যটন কেন্দ্র

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ২৮, ২০২৫ ইং | ১২:১৯:৫০:অপরাহ্ন  |  ১৪৭৬২১৯ বার পঠিত
খুলছে না কেওক্রাডং পর্যটন কেন্দ্র
ছবির ক্যাপশন: সংগৃহীত ছবি

বান্দরবান প্রতিনিধি: বান্দরবানের অন্যতম দর্শনীয় পর্যটন স্পট কেওক্রাডং ১ অক্টোবর থেকে খোলার কথা থাকলেও তা হচ্ছে না। পরবর্তী সিদ্ধান্ত না দেওয়া পর্যন্ত সেখানে ভ্রমণ বন্ধই থাকবে। পর্যটকদের নিরাপত্তা ও আবাসন সুবিধা নিশ্চিত করতে এ সিদ্ধান্ত নিয়েছে জেলা প্রশাসন।

রোববার (২৮ সেপ্টেম্বর) বান্দরবানের জেলা প্রশাসক শামীম আরা রিনি জেলা প্রশাসনের এ সিদ্ধান্তের কথা জানান।

তিনি বলেন, আমরা চাই জেলায় আগত পর্যটকদের কোনো সমস্যা যেন না হয়। তাদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করাটাই আমাদের কাছে গুরুত্বপূর্ণ। এছাড়া কেওক্রাডং-কেন্দ্রিক গড়ে ওঠা ব্যবসা প্রতিষ্ঠানগুলো দীর্ঘদিন বন্ধ থাকায় সেগুলো পর্যটকদের সেবা দেওয়ার জন্য এখনো প্রস্তুত হয়নি। আশা করছি দুর্গাপূজার পর কেওক্রাডং পর্যটনকেন্দ্র সকলের জন্য উন্মুক্ত করা সম্ভব হবে।

গতকাল শনিবার (২৭ সেপ্টেম্বর) সকালে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষ্যে মেঘলা পর্যটন কেন্দ্রে সিঙ্গেল ইউজ প্লাস্টিক অপসারণ অভিযানের উদ্বোধন করেন জেলা প্রশাসক শামীম আরা রিনি। এ সময় তিনি জানান, কেওক্রাডং পর্যটনকেন্দ্র ১ অক্টোবর খুলে দেওয়া হবে।

প্রসঙ্গত, ২০২২ সালের  মাঝামাঝি সময়ে পাহাড়ি বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র সংগঠন কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ) নামের একটি সন্ত্রাসী সংগঠনের অপতৎপরতা বৃদ্ধির কারণে জেলায় আগত পর্যটকদের নিরাপত্তা বিবেচনায় ২০২২ সালের ২০ অক্টোবর জেলার রুমা উপজেলা, রোয়াংছড়ি উপজেলা ও থানচি উপজেলায় পর্যটক ভ্রমণের ওপর নিষেধাজ্ঞা জারি করে স্থানীয় প্রশাসন। 

২০২২ সালের ৯ অক্টোবর থেকে সরকারি উচ্চ পর্যায়ের সিদ্ধান্তে তিন উপজেলায় যৌথ বাহিনী কেএনএফ সন্ত্রাসী দমনে অভিযান শুরু করলে নিরাপত্তার কারণে ২০ অক্টোবর থেকে তিন উপজেলায় পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করে প্রশাসন। পরিস্থিতি স্বাভাবিক হলে পর্যায়ক্রমে জেলার কয়েকটি এলাকায় নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়। সর্বশেষ গত ১১ ফেব্রুয়ারি রোয়াংছড়ি উপজেলার দেবতাখুম পর্যটন স্পষ্ট পর্যটকদের ভ্রমণের জন্য উন্মুক্ত করে দেওয়ার সিদ্ধান্ত দেয় বান্দরবান জেলা প্রশাসন।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪