| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

জামালপুরে ট্রেন থেকে পড়ে যাত্রী নিহত

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ২৮, ২০২৫ ইং | ১২:৩৯:১৮:অপরাহ্ন  |  ১৪৯৩৮৬২ বার পঠিত
জামালপুরে ট্রেন থেকে পড়ে  যাত্রী নিহত
ছবির ক্যাপশন: নিহত যাত্রী

জামালপুর প্রতিনিধি: জামালপুরের মেলান্দহ স্টেশন আউটারে এলাকায় ট্রেন থেকে পড়ে  রহিম উদ্দিন নামে এক ট্রেন যাত্রীর মরদেহ উদ্ধার করেছে জামালপুর রেলওয়ে থানা পুলিশ। জামালপুর রেলওয়ে থানার পক্ষ থেকে এই তথ্য নিশ্চিত করা হয়। 

রোববার (২৮ সেপ্টেম্বর) পোনে ১২টার দিকে জামালপুর রেলওয়ে থানার আওতাধীন মেলান্দহ রেলওয়ে স্টেশনের আউটার এলাকা থেকে নিহত যাত্রীর মরদেহ উদ্ধার করা হয়। 

সূত্র জানায়, ঢাকা হতে ছেড়ে আসা বেসরকারি ট্রেন কমিউটারে বগির দরজার নিকট বসা ছিল ওই যাত্রী।   অসাবধানতাবশত কোন একসময় ট্রেন থেকে পড়ে গিয়ে গুরুতর আহত হয় এবং ঘটনাস্থলে মারা যায়। 

সন্ধানে জানা যায়,  ট্রেনে সহযাত্রী ছিলেন তার চাচাতো ভাই আব্দুল মান্নান। চাচাতো ভাই আব্দুল মান্নান  জানান, নিহত রহিম উদ্দিন মোল্লা(৫৫), গাইবান্ধা জেলার ফুলছড়ি থানার হামেদ মোল্লার ছেলে । 

জামালপুর রেলওয়ে থানার ওসি রবিউল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এই বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে । 

রিপোর্টার্স২৪/ প্রীতিলতা

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪