| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বাসাইলে রাতের আঁধারে গ্রামীণ ব্যাংকের শাখা অফিসে আগুন

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ১৮, ২০২৬ ইং | ১৬:১৪:০৫:অপরাহ্ন  |  ৬১০ বার পঠিত
বাসাইলে রাতের আঁধারে গ্রামীণ ব্যাংকের শাখা অফিসে আগুন

টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলের বাসাইল উপজেলার গ্রামীণ ব্যাংকের শাখা অফিসে রাতের আঁধারে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দিয়েছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার (১৭ নভেম্বর)  রাত ৩টা ২০ মিনিটে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে গ্রামীণ ব্যাংক সংশ্লিষ্টরা।   

বাসাইল গ্রামীণ ব্যাংকের শাখা ব্যবস্থাপক বাবুল মিয়া জানান, মঙ্গলবার দিবাগত রাত ৩টা ২০ মিনিটে দুর্বৃত্তরা বাসাইল স মিল এলাকায় গ্রামীণ ব্যাংকের শাখা অফিসে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়।

মুহূর্তের মধ্যেই তা আশপাশে ছড়িয়ে পড়ে। সাথে সাথে ব্যাংকের নৈশ প্রহরী দোতলায় থাকা শাখা ব্যবস্থাপক বাবুল মিয়াকে খবর দিলে তিনিসহ অন্যরা বালি ও পানি দিয়ে আগুন নেভাতে সক্ষম হয়।

পরে ঘটনাস্থলে পুলিশ আসে। আগুনে কলাপসেবল গেট ও ভবনের দরজা পুড়ে গেছে।

 বাসাইল থানার অফিসার ইনচার্জ(ওসি) আলমগীর কবির জানান, তারা রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ব্যাংকের শাখা অফিসের বারান্দায় দুর্বৃত্তরা আগুন দেয়ার ঘটনা দেখতে পায়। এতে অফিসের বারান্দায় কিছুটা ক্ষতি হয়েছিল। তাছাড়া বড় ধরনের কোন ক্ষয়ক্ষতি হয়নি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলেও তিনি জানান। 


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪