| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

পচা খাবার সংরক্ষণ করে বিক্রি, হোটেল মালিকসহ তিন জনের জরিমানা

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ২৮, ২০২৫ ইং | ০৬:৫০:৩৫:পূর্বাহ্ন  |  ২৩৭৬৬৮৪ বার পঠিত
পচা খাবার সংরক্ষণ করে বিক্রি, হোটেল মালিকসহ তিন জনের জরিমানা
ছবির ক্যাপশন: পচা খাবার সংরক্ষণ করে বিক্রি, হোটেল মালিকসহ তিন জনের জরিমানা

স্টাফ রিপোর্টার, চাঁদপুর : চাঁদপুর শহরের চৌধুরী ঘাট এলাকায় হোটেলে পচা খাবার বিক্রির জন্য ফ্রিজে সংরক্ষণ করে রাখা ও ভোক্তা অধিকার আইন লঙ্ঘন করায় হোটেল মালিকসহ তিনজনকে ১৪ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।

রোববার (২৮ সেপ্টেম্বর) দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান অভিযান পরিচালনা করেন ।

তিনি বলেন, শহরের চৌধুরী ঘাট এলাকায় ফলের আড়ৎসমূহে এবং স্ট্যান্ড রোড এলাকায় অভিযান পরিচালিত হয়। অভিযান পরিচালনাকালে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে মূল্য তালিকা না থাকায় মেসার্স শরীফ বাণিজ্যালয়কে ২ হাজার ৫০০ টাকা, একই অপরাধে নিউ সততা বীজ ভাণ্ডারকে ২ হাজার টাকা এবং নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার  তৈরি এবং ফ্রিজে বাসি পচা খাবার সংরক্ষণ করায় আজিজিয়া রেস্তোরাঁ মালিককে ১০ হাজার টাকাসহ মোট ১৪ হাজার ৫০০ টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। 

অভিযুক্ত প্রতিষ্ঠানটিসমূহ পুনরায় এই ধরনের অনিয়ম করা থেকে বিরত থাকবেন বলে অঙ্গীকার করেন। এছাড়া নিয়মিত মনিটরিং অংশ হিসেবে অন্যান্য প্রতিষ্ঠানসমূহ পরিদর্শন করা হয় এবং জনসচেতনতা বৃদ্ধি ও ভোক্তা অধিকার বিরোধী কার্য হতে বিরত থাকার জন্য লিফলেট ও পাম্পলেট বিতরণ করা হয়। 

চাঁদপুর সদর মডেল থানার পুলিশের একটি দল সার্বিক সহায়তা প্রদান করে। জনস্বার্থে এ ধরনের অভিযান কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান এই কর্মকর্তা‌।

রিপোর্টার্স২৪/ প্রীতিলতা

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪