| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

রামু বিহার থেকে বৌদ্ধভিক্ষুর ঝুলন্ত মরদেহ উদ্ধার

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ২৮, ২০২৫ ইং | ১২:৫২:২৪:অপরাহ্ন  |  ১৪৮৮২৮১ বার পঠিত
রামু বিহার থেকে বৌদ্ধভিক্ষুর ঝুলন্ত মরদেহ উদ্ধার
ছবির ক্যাপশন: সংগৃহীত ছবি

কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের রামু উপজেলার একটি বৌদ্ধবিহার থেকে এক ভিক্ষুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (২৮ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার ফতেখাঁরকুল ইউনিয়নের ‘শ্রীকুল পুরোনো রাখাইন বৌদ্ধবিহার’ থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত ভিক্ষুর নাম ক্ষেমা চারা (২১)। তবে তাঁর পারিবারিক নাম থুই নু মং মারমা। তিনি রাঙামাটির কাউখালী উপজেলার দাপুয়া গ্রামের মং শিপ্রু মারমার ছেলে। এ ঘটনা জানিয়েছেন রামু থানার পরিদর্শক (তদন্ত) মো. ফরিদ।

খবর পেয়ে ঘটনাস্থলে যান কক্সবাজার জেলা বৌদ্ধ সুরক্ষা পরিষদ সভাপতি প্রজ্ঞানন্দ ভিক্ষু। তিনি বলেন, দুপুরে তিনি ঘটনাস্থলে পৌঁছে বিহারের একটি কক্ষে ঝুলন্ত অবস্থায় ভিক্ষুকে দেখতে পেয়েছেন। বিহারের ১০১ বছর বয়সী প্রধান ভিক্ষু অসুস্থ রয়েছেন। তাই ছয় মাস আগে ভিক্ষু ক্ষেমা চারাকে এ বিহারে নিয়োগ দেওয়া হয়।

রামু থানার পরিদর্শক (তদন্ত) মো. ফরিদ বলেন, প্রাথমিক তদন্তে আত্মহত্যা বলে সন্দেহ করা হচ্ছে। তবে কী কারণে এ মৃত্যু হয়েছে, তা উদ্‌ঘাটনে কাজ করছে পুলিশ। মরদেহ ফ্রিজিং গাড়িতে রাখা হয়েছে। নিহত ব্যক্তির পরিবারের মতামতের ভিত্তিতে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪