| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

জেলা প্রশাসক গোল্ডকাপে ধুনট উপজেলা ফাইনালে

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ২৮, ২০২৫ ইং | ১২:৫৫:৫১:অপরাহ্ন  |  ১৫০৬৫৫৫ বার পঠিত
জেলা প্রশাসক গোল্ডকাপে ধুনট উপজেলা ফাইনালে
ছবির ক্যাপশন: জেলা প্রশাসক গোল্ডকাপে ধুনট উপজেলা ফাইনালে

 বগুড়া প্রতিনিধি: জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থা বগুড়ার আয়োজনে শহীদ চান্দু স্টেডিয়াম সংলগ্ন ফুটবল মাঠে জুলাই শহীদ স্মৃতি জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনাল অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবারের এ খেলায় ধুনট উপজেলা ট্রাইব্রেকারে ৩-০ গোলে শিবগঞ্জ উপজেলাকে পরাজিত করে ফাইনালে ওঠে।

নির্ধারিত সময়ের খেলায় গোলশূন্য ড্র হয়। পুরো সময়জুড়ে আক্রমণ-পাল্টা আক্রমণের মধ্যেও কোনো দল  গোলের দেখা পায়নি। ফলে ট্রাইব্রেকারে গড়ায় খেলা এবং সেখানে ধুনট উপজেলা নির্ভুল তিনটি শট করে, অন্যদিকে শিবগঞ্জ উপজেলা একটিও গোল করতে ব্যর্থ হয়।

ম্যাচ পরিচালনা করেন মমিন জুয়েল, তাকে সহযোগিতা করেন জুবায়ের, আবু রায়হান ও বাবু। ধুনট উপজেলার গোলরক্ষক রকি তার দুর্দান্ত পারফরম্যান্সের জন্য ‘ম্যান অব দ্য ম্যাচ’ নির্বাচিত হন। জেলা ক্রীড়া অফিসার আলমগীর হোসেন তার হাতে পুরস্কার তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন টুর্নামেন্ট পরিচালনা কমিটির সদস্য খাজা আবু হায়াত হিরু, খালেদ মাহমুদ রুবেল, মমিনুর রশিদ শাহিন প্রমুখ।

আগামী ৭ অক্টোবর অনুষ্ঠিতব্য ফাইনালে ধুনট উপজেলা মুখোমুখি হবে বগুড়া সদর উপজেলার।

রিপোর্টার্স২৪/ প্রীতিলতা

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪