| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

চাঁদপুরে তালিকাভুক্ত ৪ মাদক কারবারি গ্রেপ্তার

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ২৯, ২০২৫ ইং | ০৭:১৮:৩২:পূর্বাহ্ন  |  ১৪৮৫৫৭৮ বার পঠিত
চাঁদপুরে তালিকাভুক্ত ৪ মাদক কারবারি গ্রেপ্তার
ছবির ক্যাপশন: ৪ মাদক কারবারি গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার,চাঁদপুর: চাঁদপুর সদর উপজেলায় পৃথক অভিযান চালিয়ে মাদকসহ ৪ কারবারিকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী।

সোমবার (২৯ সেপ্টেম্বর) সকালে এসব তথ্য জানান চাঁদপুর আর্মি ক্যাম্পের অপারেশনাল অফিসার লেফটেনেন্ট মানজুরুল হাসান খান।

তিনি বলেন, রোববার (২৮ সেপ্টেম্বর) দিবাগত রাতে স্থানীয়দের গোপন সংবাদের ভিত্তিতে যৌথ বাহিনী তালিকাভুক্ত অপরাধী ও মাদক কারবারিদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে। এ সময় শহরের কোড়ালিয়া এলাকা থেকে মাদক কারবারি মো. মোশারফ (৪২), লিটন (৩৫) ও কাউসারকে(৩৩)  গ্রেপ্তার করেন। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ৩১ পিস ইয়াবা ও দুটি মোবাইল ফোন।

অপরদিকে একই রাতে সদর উপজেলার লক্ষ্মীপুর মডেল ইউনিয়নের বহরিয়া এলাকায় অপর অভিযান পরিচালনা করে যৌথ বাহিনী। অভিযানকালে ওই এলাকার মাদক কারবারি মো. শাহজাহান গাজী (৫০) কে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে  ৯৫ পিস ইয়াবা, ৭৫ গ্রাম গাঁজা ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

উদ্ধার করা মাদকদ্রব্য ও গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য চাঁদপুর সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান এই কর্মকর্তা।

রিপোর্টার্স২৪/ প্রীতিলতা

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪