| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে পরামর্শমূলক কর্মশালা

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ২৯, ২০২৫ ইং | ০২:২৬:৩৭:পূর্বাহ্ন  |  ২৩৭১৫০৬ বার পঠিত
টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে  পরামর্শমূলক কর্মশালা
ছবির ক্যাপশন: কুড়িগ্রামে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে পরামর্শমূলক কর্মশালা

স্টাফ রিপোর্টার, কুড়িগ্রাম : “শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক প্রচার কার্যক্রম” প্রকল্পের আওতায় ইউনিসেফ বাংলাদেশের আর্থিক সহায়তায় কুড়িগ্রামে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন-২০২৫ উপলক্ষে গণমাধ্যমকর্মীদের সমন্বয়ে জেলা পর্যায়ে পরামর্শমূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৯ সেপ্টেম্বর) বেলা ১২টা থেকে দুপুর ২টা পর্যন্ত জেলা সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে এ কর্মশালা আয়োজন করে জেলা তথ্য অফিস।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আসাদুজ্জামান। সভাপতিত্ব করেন জেলা সিভিল সার্জন ডা. স্বপন কুমার বিশ্বাস। জেলা তথ্য অফিসার মো. শাহজাহানের সঞ্চালনায় কর্মশালায় উপস্থিত ছিলেন গণযোগাযোগ অধিদপ্তরের উপপরিচালক (ঢাকা) রিয়াদুল ইসলাম, বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও ইউনিসেফের রংপুর বিভাগের প্রতিনিধি ডা. মাহমুদুর রহমান, সিনিয়র সাংবাদিক ইউনুছ আলী, এনটিভি প্রতিনিধি হাসিবুর রহমান হাসিব, মাই টিভির প্রতিনিধি এস. এম আশরাফুল হক রুবেল, একাওর টিভির প্রতিনিধি রাজু মোস্তাফিজ, আরটিভির প্রতিনিধি খন্দকার একরামুল হক সম্রাট, একুশে টিভির প্রতিনিধি আতাউর রহমান বিপ্লব, জেলা শিক্ষা অফিসার মো. শফিকুল ইসলাম প্রমুখ।

কর্মশালায় জানানো হয়, আগামী ১২ অক্টোবর থেকে ১৩ নভেম্বর পর্যন্ত ১৮ কার্যদিবসব্যাপী কুড়িগ্রামে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন পরিচালিত হবে। এ সময়ে শিক্ষা প্রতিষ্ঠানে স্কাউট ও রোভার স্কাউট সদস্যরা প্রচার ও সহযোগিতায় অংশ নেবে।

সভাপতির বক্তব্যে জেলা সিভিল সার্জন ডা. স্বপন কুমার বিশ্বাস বলেন, “সাংবাদিকরা সমাজের দর্পণ। টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন জোরালোভাবে প্রচার করার আহবান জানান তিনি”

রিপোর্টার্স২৪/ প্রীতিলতা

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪