| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

খাগড়াছড়িতে সহিংসতা: এনসিপির নীরবতার অভিযোগ তুলে পদত্যাগ করলেন অলিক মৃ

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ২৯, ২০২৫ ইং | ০৮:৩৩:৫৭:পূর্বাহ্ন  |  ১৪৭০০১৩ বার পঠিত
খাগড়াছড়িতে সহিংসতা: এনসিপির নীরবতার অভিযোগ তুলে পদত্যাগ করলেন অলিক মৃ
ছবির ক্যাপশন: ছবি: সংগৃহীত

রিপোর্টার্স২৪ ডেস্ক : খাগড়াছড়িতে পাহাড়ি এক কিশোরীকে দলবদ্ধ ধর্ষণ ও তার প্রতিবাদকে  কেন্দ্র করে সৃষ্ট বিক্ষোভ, সহিংসতা ও গুলিতে এ পর্যন্ত তিনজনের মৃত্যুর ঘটনায়  সেখানে ১৪৪ ধারা জারি রয়েছে। এই ঘটনা নিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘নীরবতার’ অভিযোগ তুলে প্রতিবাদে পদত্যাগ করেছেন দলটির উত্তরাঞ্চলের যুগ্ম মুখ্য সংগঠক অলিক মৃ।আজ সোমবার বেলা সোয়া ১১টার কিছু পরে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে অলিক মৃ তাঁর পদত্যাগের কথা জানান।


গারো সম্প্রদায়ের এই তরুণ নেতা কেন্দ্রীয় কমিটিতে ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের একমাত্র প্রতিনিধি ছিলেন। 

এনসিপির নেতা হান্নান মাসউদের বিতর্কিত বক্তব্যকে ‘মিথ্যাচার’ বলে আখ্যায়িত করে অলিক মৃ এই ‘নীরবতা’ নিয়ে প্রশ্ন তুলেছেন এবং দলের প্রতি তীব্র ক্ষোভ প্রকাশ করে ফেসবুকে পোস্ট দিয়ে পদত্যাগের ঘোষণা দিয়েছেন।

 তিনি লেখেন: ‘খাগড়াছড়িতে আদিবাসী কিশোরী ধর্ষণ, আদিবাসীদের ওপর হামলা, আদিবাসীদের বসতবাড়িতে অগ্নিসংযোগ এবং তিনজন আদিবাসীকে হত্যার ঘটনা নিয়ে এনসিপির নীরবতা এবং ধর্ষণ নিয়ে এনসিপির নেতা আবদুল হান্নান মাসউদের মিথ্যাচারের প্রতিবাদে আমি অলিক মৃ এনসিপির কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) পদ থেকে পদত্যাগ করে দলের ই-মেইল এবং দপ্তরে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের কাছে পদত্যাগপত্র পাঠিয়েছি। এনসিপির জন্য শুভ কামনা। ইনকিলাব জিন্দাবাদ।’


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪