| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

আশুলিয়ায় গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর কিশোর গ্যাং লিডারসহ গ্রেপ্তার ৫, অস্ত্র উদ্ধার

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ২৯, ২০২৫ ইং | ০৯:১২:৪১:পূর্বাহ্ন  |  ১৪৯০৩৯৩ বার পঠিত
আশুলিয়ায় গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর কিশোর গ্যাং লিডারসহ গ্রেপ্তার ৫, অস্ত্র উদ্ধার
ছবির ক্যাপশন: গ্রেপ্তার ৫

সাভার প্রতিনিধি: ঢাকার আশুলিয়ায় গণমাধ্যমে সংবাদ প্রকাশের জের ধরেই চিহ্নিত মাদক ব্যবসায়ী ও কিশোর গ্যাং লিডার ইয়ার হোসেনসহ তার ৫ সহযোগী  যৌথবাহিনীর হাতে গ্রেপ্তার হয়েছে। এসময় তাদের কাছ থেকে ১৬ টি দেশীয় অস্ত্র, কাচি এবং দাড়ালো অস্ত্র ৫টি, ৫ পট গাজা, ৮টি মোবাইল ফোন এবং ৪৮টি মোবাইল সিম উদ্ধার করা হয়। 

রোববার রাতে আশুলিয়ার জামগড়া প্রাইমারী স্কুল, বটতলা রূপায়ন এবং ওই এলাকায় রাতভর পাঁচটি পৃথক বিশেষ অভিযান পরিচালনা করে জামগড়া আর্মি ক্যাম্প তাদের গ্রেপ্তার করে। 

গ্রেপ্তার করা হয়েছে, আশুলিয়ার জামগড়া রুপায়ন মাঠ এলাকার মৃত এমারত হোসেনের ছেলে চিহ্নিত মাদক ব্যবসায়ী ও কিশোর গ্যাং লিডার ইয়ার হোসেন (২০), তার সহযোগী সোনা মিয়া (৪৫), আশরাফুল (১৮), বড় বাবু  (১৯) ছোট বাবু  (১৭) এবং আকাশ  (১৮)। 

জানা গেছে, দীর্ঘদিন ধরে কুখ্যাত কিশোর গ্যাং লিডার ইয়ার হোসেনের নেতৃত্বে কিশোর গ্যাং সদস্যরা ও কিছু মাদক ব্যবসায়ী আশুলিয়ার জামগড়া, ভাদাইল ও রূপায়ন মাঠ এলাকায় সন্ত্রাসের রাজত্ব তৈরি করেছিল। গত কয়েকদিন একাধিক ব্যক্তিকে মারধর, অত্যাচার, প্রাণনাশের হুমকি ইত্যাদির তথ্য জামগড়া আর্মি ক্যাম্পের নজরে আসে। এছাড়া কয়েকটি গণমাধ্যমে এনিয়ে সংবাদ প্রকাশও হয়। 

এরই সূত্র ধরে রোববার রাতে আশুলিয়ার জামগড়া প্রাইমারি স্কুল, রুপায়ন বটতলা ও জামগড়া এলাকায় রাতভর পাঁচটি পৃথক বিশেষ অভিযান পরিচালনা করে জামগড়া আর্মি ক্যাম্প। অভিযানে সন্ত্রাসী, চাঁদাবাজ, মাদক ব্যবসায়ী এবং কিশোর গ্যাং লিডার ইয়ার হোসেন এবং মাদক ব্যবসায়ী ও দুষ্কৃতিকারী সোনা মিয়াসহ ছয়জনকে গ্রেপ্তার করা হয়। উদ্ধার করা হয় বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র সহ অপরাধ কাজে ব্যবহৃত সরঞ্জাম। ইয়ার হোসেন এবং সোনামিয়া দুজনের নামেই অস্ত্র মামলাসহ একাধিক মামলা রয়েছে। 

গ্রেফতার হওয়াদের জবানবন্দি মোতাবেক জানা যায়, তারা সকলে অবৈধ অস্ত্রের ব্যবহার, চাঁদাবাজি, অনলাইন বেটিং, মাদক ব্যবসা এবং কিশোর গ্যাংয়ের সাথে জড়িত। 

পরবর্তীতে গ্রেপ্তার হওয়াদের এবং উদ্ধার করা বিপুল দেশী অস্ত্র, গাজা, মোবাইল এবং অপরাধ কর্মকাণ্ডে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জামাদিসহ আশুলিয়া থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়।

এদিকে, দীর্ঘদিনের ত্রাসের রাজত্ব কায়েম কারী কুখ্যাত সন্ত্রাসীকে গ্রেপ্তার করায় জামগড়া এলাকার জনমনে স্বস্তি ও নিরাপত্তা বিরাজ করছে।

এবিষয়ে আশুলিয়া থানার তদন্ত ওসি মো. আজগর হোসেন বলেন, ইয়ার হোসেনকে আটক করেছে কিনা তা জানি না তবে যৌথবাহিনী কিছু লোক আটক করেছে। তবে এখন পর্যন্ত আমরা অফিসিয়ালভাবে হাতে পাইনি। 

এরপরে আশুলিয়া থানার ওসি (ভারপ্রাপ্ত কর্মকর্তা) আব্দুল হান্নান এর সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, কিশোর গ্যাং লিডার ও তার সহযোগীদের যৌথবাহিনী গ্রেপ্তার করেছেন। তাদের বিরুদ্ধে মামলা নেওয়া হচ্ছে এবং তাদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে বলও জানান তিনি।

রিপোর্টার্স২৪/ প্রীতিলতা

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪