| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

আবিদুর রহমান সোহেল ফুটবল টুর্নামেন্টের ফাইনালে ২০নং ওয়ার্ড

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ২৯, ২০২৫ ইং | ০৬:৫৭:৫০:পূর্বাহ্ন  |  ২৩৭১১৭২ বার পঠিত
আবিদুর রহমান সোহেল ফুটবল টুর্নামেন্টের ফাইনালে ২০নং ওয়ার্ড
ছবির ক্যাপশন: আবিদুর রহমান সোহেল ফুটবল টুর্নামেন্টের ফাইনালে ২০নং ওয়ার্ড

বগুড়া প্রতিনিধি: বাংলাদেশ জামায়াতে ইসলামী বগুড়া শহর শাখার যুব ও ক্রীড়া বিভাগ আয়োজিত “আবিদুর রহমান সোহেল ফুটবল টুর্নামেন্ট ২০২৫” এর ফাইনালে জায়গা করে নিয়েছে ২০নং ওয়ার্ড দল।

সোমবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে ঐতিহাসিক আলতাফুন্নেছা খেলার মাঠে অনুষ্ঠিত দ্বিতীয় সেমিফাইনালে ১২নং ওয়ার্ডকে ১-০ গোলে হারিয়ে ফাইনালে ওঠে ২০নং ওয়ার্ড। ম্যাচে একমাত্র গোলটি আসে খেলার দ্বিতীয়ার্ধে।

খেলার উদ্বোধন করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বগুড়া শহর শাখার সেক্রেটারি অধ্যাপক আসম আব্দুল মালেক। এসময় উপস্থিত ছিলেন শহর নায়েবে আমির মাওলানা আব্দুল হামিদ বেগ, সহকারী সেক্রেটারি অধ্যাপক রফিকুল আলম, শহর জামায়াতের যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি আব্দুস ছালাম তুহিন, আইন সম্পাদক অ্যাডভোকেট শাহীন মিয়া, অ্যাডভোকেট নুরুল ইসলাম আকন্দসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বিপুল সংখ্যক দর্শক মাঠে বসে উপভোগ করেন উত্তেজনাপূর্ণ এ সেমিফাইনাল। এর আগে গোকুল ইউনিয়ন প্রথম দল হিসেবে ফাইনালে উন্নীত হয়।

রিপোর্টার্স২৪/ প্রীতিলতা

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪