| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শ্রীপুরে আলোচনা সভা ও মোটরসাইকেল শোভাযাত্রা

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ২৯, ২০২৫ ইং | ১৩:০৬:৫৭:অপরাহ্ন  |  ১৪১২০৭৮ বার পঠিত
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শ্রীপুরে আলোচনা সভা ও মোটরসাইকেল শোভাযাত্রা
ছবির ক্যাপশন: শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শ্রীপুরে আলোচনা সভা ও মোটরসাইকেল শোভাযাত্রা

শ্রীপুর (মাগুরা) প্রতিনিধি: শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মাগুরার শ্রীপুর উপজেলা পূজা উদযাপন পরিষদের উদ্যোগে সোমবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে শ্রীপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের মুক্তমঞ্চে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভা শেষে অতিথিবৃন্দ মোটরসাইকেল শোভাযাত্রার শুভ উদ্বোধন করেন।

সভায় উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বাবু মনোরঞ্জন সরকারের সভাপতিত্বে ও উপজেলা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি বাবু অপূর্ব মিত্রের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন মাগুরা জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব আলী আহম্মেদ। প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব মনোয়ার হোসেন খান।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক আলহাজ্ব আকতার হোসেন, যুগ্ম-আহ্বায়ক খান হাসান ইমাম সুজা, যুগ্ম-আহ্বায়ক আলমগীর হোসেন, সদ্য নির্বাচিত জেলা পূজা উদযাপন পরিষদের সদস্য সচিব মিহির কান্তি বিশ্বাস, জুপিটার হেলথ কেয়ার লিমিটেড ও এলিয়েন ফার্মার চেয়ারম্যান এবং বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক বাবু সুকুমার বিশ্বাস, শ্রীপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক খন্দকার আব্বাস উদ্দিন ও মুন্সী রেজাউল করিম। এছাড়াও উপজেলা বিএনপি, অঙ্গ-সংগঠন ও পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


আলোচনা শেষে উপজেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ শ্রীপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয় প্রাঙ্গণ থেকে এক বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা বের করেন। শোভাযাত্রাটি উপজেলার আটটি ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করে। পরে চন্ডিবর গ্রামের সুকুমার বাবুর বাড়িতে মধ্যাহ্নভোজের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘটে।

রিপোর্টার্স২৪/ প্রীতিলতা

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪