| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

একটি ঢাই মা‌ছ ৪৬ হাজার টাকায় বি‌ক্রি

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ২৯, ২০২৫ ইং | ১৩:১৯:১৭:অপরাহ্ন  |  ১৫০৪৬১৭ বার পঠিত
একটি ঢাই মা‌ছ ৪৬ হাজার টাকায় বি‌ক্রি
ছবির ক্যাপশন: একটি ঢাই মা‌ছ ৪৬ হাজা‌রে বি‌ক্রি

পাংশা (রাজবাড়ী) প্রতি‌নি‌ধি: রাজবাড়ী ‌গোয়াল‌ন্দের দৌলতদিয়ার পদ্মা নদী‌তে ধরা পড়া ১১ কে‌জি ওজ‌নের এক ঢাই মাছ বিক্রি হ‌য়েছে ৪৬ হাজার ২০০ টাকায়।

সোমবার ( ২৯ সেপ্টেম্বর) সকা‌লে খুলনার এক সিঙ্গাপুর প্রবাসী মাছ‌টি ৪ হাজার ২০০ টাকা কে‌জি দ‌রে কি‌নে নেন।

এরআগে ভো‌র রা‌তে দৌলতদিয়ার চরক‌র্ণেশনার পদ্মা নদী থে‌কে জে‌লে ক‌বির হলদা‌রের জা‌লে মাছ‌টি ধরা প‌রে। এরপর সে মাছ‌টি দৌলত‌দিয়া ৫ নম্বর ফে‌রি ঘা‌টের মাছ ব্যবসায়ী সম্রাট শাজাহান শেখের কা‌ছে ৪ হাজার টাকা কে‌জি দ‌রে মোট ৪ হাজার ৪০০ টাকায় বিক্রি ক‌রেন।

এ সময় মাছ‌টি এক নজর দেখ‌তে ভীর জমায় স্থানীয়রা।

মাছ ব্যবসায়ী সম্রাট শাজাহান শেখ ব‌লেন, গত ১১ সে‌প্টেম্বর ২২ কে‌জির এক‌টি ঢাই মাছ ১ লক্ষ ৪ হাজার টাকায় কিনে বি‌ক্রি ক‌রেছি। আজ আবার ১১‌ কে‌জির এক‌টি ৪৪ হাজার টাকায় কি‌নে মোবাইল ফো‌নে যোগা‌যোগ ক‌রে কে‌জি‌তে ২০০ টাকা লা‌ভে ৪৬ হাজার ২০০ টাকায় খুলনার এক সিঙ্গাপুর প্রবাসী‌র কাছে বি‌ক্রি ক‌রে পা‌ঠি‌য়ে দি‌য়েছি। ঢাই মাছ খুবই সুস্বাদু, যার কার‌ণে দাম একটু বে‌শি। ত‌বে পদ্মার সব মাছই সুস্বাদু।

রিপোর্টার্স২৪/ প্রীতিলতা

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪