| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

পিআর পদ্ধতির কথা বলে সময়ক্ষেপণ করা হচ্ছে : তানিয়া রব

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ২৯, ২০২৫ ইং | ১০:৪০:৪৮:পূর্বাহ্ন  |  ২১৮৫২৪৮ বার পঠিত
পিআর পদ্ধতির কথা বলে সময়ক্ষেপণ করা হচ্ছে : তানিয়া রব

লক্ষ্মীপুর প্রতিনিধি :‘পিআর পদ্ধতি ভালো, তবে আমাদের জন্য নতুন। এখন পিআর পদ্ধতির কথা বলে সময়ক্ষেপণ করা হচ্ছে। পিআর-এর জন্য আমরা রাজনৈতিকমহল রাষ্ট্রকে তো নিশ্চয়ই ঝুঁকির মধ্যে রাখবো না’ এমন মন্তব্য করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সিনিয়র সহ-সভাপতি তানিয়া রব।

সোমবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় লক্ষ্মীপুরের রামগতি আলেকজান্ডার সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে জাতীয় যুব পরিষদের ৪০ তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। 

তানিয়া রব বলেন, স্থিতিশীল নির্বাচিত সরকার গঠন করতে না পারলে চলমান সংকট দূর করা যাবে না। নির্বাচিত সরকার গঠনে, নির্বাচনের বিকল্প নাই। তাই যত দ্রুত সম্ভব আমাদেরকে নির্বাচনের দিকে এগিয়ে যেতে হবে। 

রামগতি উপজেলা যুব পরিষদের সভাপতি হান্নান হাওলাদারের সভাপতিত্বে ও রামগতি পৌর যুব পরিষদের আহবায়ক বাছেত আলম বাবরের সঞ্চালনায় এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেএসডির যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট সৈয়দ বেলায়েত হোসেন বেলাল, জেএসডির রামগতি উপজেলা সভাপতি গিয়াস উদ্দিন, সাধারণ সম্পাদক লোকমান হোসেন বাবলু ও সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন প্রমুখ।

উল্লেখ্য,    তানিয়া রব স্বাধীনতার প্রথম পতাকা উত্তোলক ও জেএসডির সভাপতি আ স ম আবদুর রবেব স্ত্রী। 

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪