| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ট্রাম্পের নির্দেশ উপেক্ষা করে ফের গাজায় ইসরায়েলি হামলা, নিহত ৭

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ০৪, ২০২৫ ইং | ০৩:০৮:২৯:পূর্বাহ্ন  |  ৩৭৪৫৪৭৭ বার পঠিত
ট্রাম্পের নির্দেশ উপেক্ষা করে ফের গাজায় ইসরায়েলি হামলা, নিহত ৭
ছবির ক্যাপশন: ছবি: সংগৃহীত

রিপোর্টার্স২৪ ডেস্ক :  গাজায় আবারও হামলা চালিয়েছে দখলদার ইসরায়েল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজায় বোমাবর্ষণ বন্ধের আহ্বান জানানোর পরও এই হামলা চালানো হয়। এতে অন্তত সাতজন নিহত হয়েছেন। গাজার সিভিল ডিফেন্স সংস্থা এই তথ্য জানিয়েছে। খবর আল-জাজিরার।

জানা গেছে, হামাস সমঝোতায় রাজি হওয়ার পরও ট্রাম্পের বোমাবর্ষণ বন্ধের আহ্বান উপেক্ষা করে গাজায় ব্যাপক বিমান হামলা ও গোলাবর্ষণ করেছে ইসরায়েল। হামলায় শনিবার ভোর থেকে এখন পর্যন্ত অন্তত সাতজন নিহত হয়েছেন।

সিভিল ডিফেন্সের মুখপাত্র মাহমুদ বাসসাল বলেছেন, এটা একটা ভয়াবহ রাত ছিল, যেখানে ইসরায়েলি সেনাবাহিনী গাজা শহর ও উপত্যকার অন্যান্য এলাকায় ডজন ডজন বিমান হামলা ও গোলাবর্ষণ চালায়, যদিও প্রেসিডেন্ট ট্রাম্প বোমাবর্ষণ বন্ধের আহ্বান জানিয়েছিলেন।

এর আগে, স্থানীয় সময় শুক্রবার হামাস ট্রাম্পের গাজা পরিকল্পনার জবাব দেয়। এতে ইসরায়েলি জিম্মিদের মুক্তি ও ফিলিস্তিনি টেকনোক্র্যাট সরকারের হাতে শাসন ব্যবস্থা হস্তান্তরে সম্মতি জানায় গোষ্ঠীটি।

এসসি


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪