| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

চাঁদপুরে মা ইলিশ সংরক্ষণ অভিযান বাস্তবায়নে নৌ-র‌্যালি

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ০৪, ২০২৫ ইং | ১১:৩৪:৩৫:পূর্বাহ্ন  |  ১৪৭২১৮০ বার পঠিত
চাঁদপুরে মা ইলিশ সংরক্ষণ অভিযান বাস্তবায়নে নৌ-র‌্যালি
ছবির ক্যাপশন: জেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের আয়োজনে র‌্যালি

স্টাফ রিপোর্টার, চাঁদপুর : ইলিশের প্রধান প্রজনন মৌসুমে চলতি অর্থবছরে ‘ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের’ আওতায় মা ইলিশ সংরক্ষণ অভিযান শুরু হয়েছে। এই উপলক্ষ্যে চাঁদপুর মেঘনা মোহনায় একটি নৌ র‌্যালি বের হয়।

শনিবার (৪ অক্টোবর) বেলা ১১ টায় চাঁদপুর শহরের বড় স্টেশন মোলহেড এলাকায় জেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের আয়োজনে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্য দেন চাঁদপুরের জেলা প্রশাসক  মোহাম্মদ মহসীন উদ্দিন। তিনি বলেন, চাঁদপুরের জন্য গর্বের তিনটি বিষয় - পদ্মা-মেঘনা নদী, ইলিশ ও পর্যটন। ইলিশের প্রজনন রক্ষা না হলে চাঁদপুরে ইলিশ নিয়ে গর্বের বিষয়টি থাকবে না।

জেলেদের উদ্দেশে বলেন, এবছর আপনাদের (জেলেদের) একাধিকবার সচেতন করেছি এবং একই সাথে ইলিশ না ধরার জন্য অনুরোধ করছি। আশা করি আপনারা ইলিশ ধরার জন্য নদীতে নামবেন না। যদি কেউ আইন অমান্য করেন তাহলে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

জেলা মৎস্য কর্মকর্তা শ্রীবাস চন্দ্র চন্দের সভাপতিত্বে ও সদর উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মির্জা ওমর ফারুকের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন পুলিশ সুপার (এসপি) মুহম্মদ আব্দুর রকিব, নৌ পুলিশ চাঁদপুর অঞ্চলের পুলিশ সুপার সৈয়দ মোশফিকুর রহমান, বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট, নদী কেন্দ্র চাঁদপুরের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. আমিরুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস.এম.এন জামিউল হিকমা এবং কোস্ট কার্ড চাঁদপুর স্টেশনের কমান্ডার লেফটেন্যান্ট শওকত আহমেদ।

অনুষ্ঠানে আরো বক্তব্য দেন প্রেসক্লাব সভাপতি রহিম বাদশা, চাঁদপুর মৎস্য বণিক সমবায় সমিতির সভাপতি আব্দুল বারী জমাদার মানিক ও মৎস্যজীবী কামাল হোসেন।

সভা শেষে দুপুর ১টার দিকে জেলা টাস্কফোর্সের অংশীজন, মৎস্যজীবী নেতা, জেলেসহ বিভিন্ন পেশা শ্রেণির পেশা লোকজনের অংশগ্রহনে মেঘনা নদীর মোহনায় সচেতনতামূলক র‌্যালি বের হয়।

রিপোর্টার্স২৪/আয়েশা

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪