| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

চট্টগ্রামের কর্ণফুলী টানেলে যাত্রীবাহী বাস দুর্ঘটনায় আহত ১৫

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ০৪, ২০২৫ ইং | ১১:৪৬:৫০:পূর্বাহ্ন  |  ১৪৮৮২২২ বার পঠিত
চট্টগ্রামের কর্ণফুলী টানেলে যাত্রীবাহী বাস দুর্ঘটনায় আহত ১৫
ছবির ক্যাপশন: কর্ণফুলী টানেল

চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রামের কর্ণফুলী টানেলে যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যাওয়ার ঘটনায় ১৫ জন আহত হয়েছে। 

শনিবার (৪ অক্টোবর) দুপুর ১টা ৩৫ মিনিটের দিকে টানেলের পতেঙ্গা প্রান্ত থেকে আনোয়ারা যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন কর্ণফুলী টানেলের এ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (টোল ও ট্রাফিক) গোলাম সামদানী হিমেল।

তিনি বলেন, ‘পতেঙ্গা দিক থেকে আনোয়ারার দিকে যাওয়ার সময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে বাসে থাকা অনেকে আহত হন। পরে টানেল নিরাপত্তা গাড়ি ও অ্যাম্বুলেন্সে করে তাঁদের নিকটস্থ হাসপাতালে পাঠানো হয়। আহতদের কারও বড় ধরনের ইনজুরি হয়নি।

দুর্ঘটনার কারণে টানেলের ওই প্রান্তে কিছু সময়ের জন্য যান চলাচল বন্ধ ছিল। পরে ক্ষতিগ্রস্ত বাস সরিয়ে নেওয়ার পর টানেলে স্বাভাবিক যান চলাচল শুরু হয়।

রিপোর্টার্স২৪/ প্রীতিলতা 

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪