| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নাটোরে স্বাস্থ্য সহকারীদের কর্মবিরতি

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ০৪, ২০২৫ ইং | ১৪:০৫:৫৪:অপরাহ্ন  |  ১৪৪৭১৯৭ বার পঠিত
নাটোরে স্বাস্থ্য সহকারীদের কর্মবিরতি
ছবির ক্যাপশন: স্বাস্থ্য সহকারীদের কর্মবিরতি

নাটোর প্রতিনিধি: ৬ দফা দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছেন নাটোরের স্বাস্থ্য সহকারীরা। শনিবার (৪ অক্টোবর) সকাল ৮টা থেকে সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে এ কর্মবিরতি শুরু হয়।

দাবিগুলোর মধ্যে রয়েছে— নিয়োগবিধি সংশোধন, শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা সমমান নির্ধারণ, ১৪তম গ্রেড প্রদান, ইন-সার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণের মাধ্যমে ১১তম গ্রেডে উন্নীতকরণ, টেকনিক্যাল পদমর্যাদা প্রদান এবং পদোন্নতিতে ধারাবাহিকভাবে উচ্চতর গ্রেড নিশ্চিত করা।

স্বাস্থ্য সহকারীরা জানান, এর আগে তারা গত ২৮ সেপ্টেম্বর স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের কাছে স্মারকলিপি দেন। পরে ২৯ ও ৩০ সেপ্টেম্বর জেলা সিভিল সার্জন ও উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাদের নিকটও একই দাবি তুলে ধরেন। কিন্তু কোনো ইতিবাচক সাড়া না পেয়ে তারা ১ অক্টোবর থেকে ইপিআই ও আসন্ন টিসিভি টিকাদান ক্যাম্পেইনসহ সব ধরনের কার্যক্রম বর্জনের ঘোষণা দেন।

শনিবার থেকে শুরু হওয়া কর্মবিরতির মাধ্যমে তারা দাবি আদায় না হওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য সব কার্যক্রম বন্ধ রাখার ঘোষণা দেন।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. ইব্রাহিম হোসেন, উপজেলা সভাপতি শাহ আলম, জেলা সহ-সভাপতি রিনা খাতুন, উপজেলা সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান প্রমুখ।

রিপোর্টার্স২৪/ প্রীতিলতা 

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪