| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

`বাহাত্তরের সংবিধান ছুঁড়ে ফেলে নতুন সংবিধানের আলোকে নির্বাচন হতে হবে'

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ০৪, ২০২৫ ইং | ১৫:০৩:২২:অপরাহ্ন  |  ১৩৮৭৪১১ বার পঠিত
`বাহাত্তরের সংবিধান ছুঁড়ে ফেলে নতুন সংবিধানের আলোকে নির্বাচন হতে হবে'
ছবির ক্যাপশন: মেহেরপুর জেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত মতবিনিময় সভা

মেহেরপুর প্রতিনিধি: বর্তমান সরকার একটি দলের পক্ষে পক্ষপাতিত্বমূলক নির্বাচন কমিশন গঠন করেছে বলে অভিযোগ করেছে জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সমন্বয়ক অ্যাডভোকেট শাকিল আহমাদ। 

শনিবার (৪ অক্টোবর) দুপুরে মেহেরপুর জেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত মতবিনিময় সভায় সাংবাদিকদের কাছে এ কথা বলেন তিনি। এ সময় তিনি আরও বলেন, দেশে নির্বাচনি হওয়া বইছে, বাহাত্তরের সংবিধান ছুঁড়ে ফেলে নতুন সংবিধানের আলোকে নির্বাচন হতে হবে। শাপলাকে এনসিপি দলীয় প্রতীক হিসেবে যুক্ত করতে কোন আইনি বাধা না থাকলেও এনসিপির বিরুদ্ধে প্রোপাগাণ্ডা তৈরি করার জন্যই শাপলা প্রতীক নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে।  শাপলা প্রতীক না পাইলে রাজনৈতিকভাবে মোকাবিলা করা হবে বলেও হুঁশিয়ারি দেন এই নেতা।


"কেমন মেহেরপুর চাই" শীর্ষক মতবিনিময় সভায় নিজ জেলাকে এগিয়ে নিতে ১৩ দফা উপস্থাপন করেন তিনি। শিক্ষা, সংস্কৃতি, কৃষি, মাদক, বেকারত্ব এবং শিল্পসহ নানা বিষয়ে সমাধানের লক্ষ্যে কাজ করা হবে বলে ১৩ দফায় উল্লেখ করা হয়।


অনুষ্ঠানে এনসিপির মেহেরপুর জেলার যুগ্ম সমন্বয়ক আশিক রাব্বি, জাতীয় যুব শক্তি মেহেরপুর জেলার সাংগঠনিক সম্পাদক মুজাহিদুল ইসলাম, জেলা এনসিপির সদস্য তামিম ইসলামসহ দলটির নেতৃবৃন্দ। মতবিনিময় সভায় জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।


রিপোর্টার্স২৪ # এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪