| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ক্যান্টারবুরির প্রথম নারী আর্চবিশপ হচ্ছেন সারাহ মুলালি

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ০৪, ২০২৫ ইং | ১৬:০৫:২৪:অপরাহ্ন  |  ১৪৬০৮১১ বার পঠিত
ক্যান্টারবুরির প্রথম নারী আর্চবিশপ হচ্ছেন সারাহ মুলালি
ছবির ক্যাপশন: ছবি: সংগৃহীত

রিপোর্টার্স২৪ ডেস্ক : বিশ্বের সাড়ে ৮ কোটি অ্যাংলিকানের আধ্যাত্মিক প্রধান হবেন সারাহ মুলালি।তার বয়স এখন ৬৩ বছর। ‘চার্চ অব ইংল্যান্ড’ যুক্তরাজ্যের ক্যান্টারবুরির পরবর্তী আর্চবিশপ হিসেবে সারাহ মুলালিকে বেছে নিয়েছে । এই প্রথম চার্চটির সর্বোচ্চ পদে কোনো নারীকে নিয়োগ দেওয়া হলো।

 দায়িত্ব নেওয়ার পর পূর্বসূরিদের মতো সারাহ মুলালিকেও একাধিক বিষয়ে চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে। এর মধ্যে গির্জায় নারীর ভূমিকা এবং সমকামী জুটিদের গ্রহণযোগ্যতার মতো বিষয় রয়েছে। এসব বিষয় নিয়ে সম্প্রদায়ের মানুষের মধ্যে বিভক্তি রয়েছে। আল–জাজিরা

ব্রিটিশ রাজা তৃতীয় চার্লস মুলালির মনোনয়ন অনুমোদন করেছেন এবং তাঁকে অভিনন্দন জানিয়েছেন।সারাহ মুলালিকে ভ্যাটিকান  অভিনন্দন জানিয়েছে এবং তাঁকে শুভকামনা জানিয়েছে। 

গতকাল শুক্রবার ক্যান্টারবুরির ক্যাথেড্রালে প্রথমবার ধর্মপ্রাণ ভক্তদের উদ্দেশে ভাষণ দেন নতুন আর্চবিশপ। এ সময় তিনি অনিশ্চিত এ সময়েও বিশ্বে যে আশার আলো দেখছেন, তা নিয়ে কথা বলেন।

সারাহ বলেন, ‘আমরা এমন সব ঘৃণার সাক্ষী হচ্ছি, যা আমাদের নানা সম্প্রদায়ের ভেতরে থাকা ফাটল থেকে বেরিয়ে আসছে।’

তবে সারাহ মুলালি সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা দিলেও তিনি একজন নারী বলে আফ্রিকার রক্ষণশীল অ্যাংলিকান গির্জাগুলো আর্চবিশপ হিসেবে তাঁর নিয়োগের তীব্র সমালোচনা করেছে ।

গ্লোবাল অ্যাংলিকান ফিউচার কনফারেন্স থেকে বলা হয়েছে, সারাহ মুলালির নিয়োগ গির্জাকে আরও বিভক্ত করবে। কারণ, তিনি বিয়ে ও যৌন নৈতিকতা বিষয়ে বাইবেলে উল্লেখিত শিক্ষার বিপরীতে গিয়ে নতুন ব্যাখ্যার পক্ষে প্রচার করেছেন। আফ্রিকার দেশ নাইজেরিয়া, রুয়ান্ডা ও উগান্ডার বিশপরা ওই সম্মেলনে উপস্থিত ছিলেন।

গ্রুপের পক্ষে থেকে দেওয়া বিবৃতিতে আরও বলা হয়, ‘কিছু মানুষ ক্যান্টারবুরির প্রথম নারী আর্চবিশপ হিসেবে বিশপ মুলালির নিয়োগকে স্বাগত জানালেও অ্যাংলিকান কমিউনিয়নের বেশির ভাগ এখনো বিশ্বাস করেন, বাইবেলে বিশপ হওয়ার জন্য শুধু পুরুষদের কথা বলা আছে।’

সারাহ ক্যান্টারবুরির আর্চবিশপ হিসেবে ২০২৬ সালের জানুয়ারিতে আনুষ্ঠানিকভাবে যোগ দেবেন।


রিপোর্টার্স২৪ # এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪