| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ফ্লোটিলায় হামলার পর সাংবাদিকদের ওপর নির্মম আচরণ, অভিযোগ ইসরায়েলের বিরুদ্ধে

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ০৪, ২০২৫ ইং | ১৭:১৬:৩১:অপরাহ্ন  |  ১৪৭৭৯৪৯ বার পঠিত
ফ্লোটিলায় হামলার পর সাংবাদিকদের ওপর নির্মম আচরণ, অভিযোগ ইসরায়েলের বিরুদ্ধে
ছবির ক্যাপশন: ফ্লোটিলায় হামলার পর সাংবাদিকদের ওপর নির্মম আচরণ, অভিযোগ ইসরায়েলের বিরুদ্ধে

রিপোর্টার্স২৪ ডেস্ক  : 

ফিলিস্তিনের গাজা উপত্যকায় দখলদার ইসরায়েলের আরোপ করা অবৈধ নৌ অবরোধ ভাঙতে ৪৫টি জাহাজে করে গাজার দিকে গিয়েছিলেন প্রায় ৫০০ অধিকারকর্মী। যার মধ্যে চিকিৎসক, সাংবাদিক, পরিবেশবাদীসহ বিভিন্ন পেশার মানুষ ছিলেন।

কিন্তু গাজা উপকূলে পৌঁছানোর আগে গত সপ্তাহে তাদের আন্তর্জাতিক জলসীমা থেকে ধরে নিয়ে যায় দখলদার ইসরায়েলের নৌবাহিনী। এরপর তাদের ওপর চালানো হয়েছে বর্বরতা।

যে অধিকারকর্মীদের ইসরায়েল আটক করেছিল তাদের মধ্যে ১৩৭ জনকে আজ শনিবার (৪ অক্টোবর) তুরস্কে পাঠিয়েছে ইসরায়েল। তাদের মধ্যে ছিলেন ইতালির সাংবাদিক লরেঞ্জো অগোস্টিনো।

তিনি জানিয়েছেন, ইসরায়েল তাদের সঙ্গে ‘সন্ত্রাসী গোষ্ঠীর’ মতো আচরণ করেছে। তাদের ওপর প্রথম থেকে শেষ পর্যন্ত নির্যাতন চালানো হয়েছে।

এ সাংবাদিক বার্তাসংস্থা আনাদোলুকে বলেছেন, “ইসরায়েল আমাদের সঙ্গে টেররিস্টের মতো আচরণ করেছে। গত দুইদিন আমাদের কোনো সুপেয় পানি দেওয়া হয়নি। আমাদের অপদস্থ করতে যা প্রয়োজন তার সব করেছে তারা। আমাদের চোখ বাঁধা হয়, হাতে হ্যান্ডকাফ পরানো হয়। পর্যাপ্ত কাপড় দেয়নি এবং প্রচণ্ড ঠান্ডা ভ্যানের ভেতর আমাদের রাখা হয়।”“আমার মনে হচ্ছিল আমি যেন কোনো বর্বর জায়গায় আছি। আমি আশা করছিলাম এ বর্বরতা খুব দ্রুত শেষ হবে।”— যোগ করেন লরেঞ্জো অগোস্টিনো।

এছাড়া তাদের আসোদ বন্দরে নেওয়ার পর ইসরায়েলি উগ্রপন্থি মন্ত্রী ইতামার বেন-গিভির সেখানে আসেন বলেও জানিয়েছেন লরেঞ্জো অগোস্টিনো। তিনি বলেছেন, “আমরা যখন আসোদ বন্দরে পৌঁছাই তখন বেন গিভির বন্দরের বাইরে ছিল। সে নিশ্চিত করছিল আমাদের সঙ্গে সন্ত্রাসীর মতো আচরণ করা হয়। কারণ তার ধারণা আমরা সন্ত্রাসী।”

সূত্র: আনাদোলু

রিপোর্টার্স২৪/সোহাগ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪