| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শেরপুরে নিখোঁজের ২দিন পর ডোবা থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ০৪, ২০২৫ ইং | ১৮:২৩:০৪:অপরাহ্ন  |  ১৪৭৭৯০৯ বার পঠিত
শেরপুরে নিখোঁজের ২দিন পর ডোবা থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার
ছবির ক্যাপশন: শেরপুরে নিখোঁজের ২দিন পর ডোবা থেকে ব্যবসায়ীর লাশ উদ্ধার

শেরপুর প্রতিনিধি:

নিখোঁজের দুদিন পর ডোবা থেকে আব্দুল মোতালেব ওরফে হাজী মিয়া (৬৫) নামে এক ক্ষুদ্র ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার  (৪ অক্টোবর) বিকেলে শহরের সাতানীপাড়া এলাকার হরিজন পল্লীর পিছনের একটি ডোবা থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত মোতালেব পার্শ্ববর্তী গোপালবাড়ী এলাকার মৃত আবেদ আলীর ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার রাত ১০ টার দিকে মোতালেব বাড়ি থেকে বেরিয়ে আর ফিরে আসেননি। অনেক খোঁজাখুজির পর তার কোন সন্ধান না পেয়ে শুক্রবার নিহতের পরিবারের পক্ষ থেকে সদর থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়।

এদিকে শনিবার বিকেলে শহরের সাতানীপাড়া এলাকার হরিজন পল্লীর পেছনের ডোবায় একটি লাশ ভেসে থাকতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধারের পর সেটি মোতালেবের বলে শনাক্ত করে তার পরিবারের লোকজন। এরপর স্বজন ও এলাকাবাসীর শোকের মাতম শুরু হয়।

এ বিষয়ে শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুবায়দুল আলম জানান, লাশের সুরতহাল সম্পন্ন করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। লাশের শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। তবে ময়নাদন্তের পর মোতালেবের মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। ওই ঘটনায় সদর থানায় পরবর্তী আইনী ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

রিপোর্টার্স২৪/সোহাগ/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪