| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মানিকগঞ্জে দেশীয় অস্ত্র ঠেকিয়ে প্রায় ৪৫ লাখ টাকার স্বর্ণ লুট

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ০৫, ২০২৫ ইং | ০৬:০৬:০০:পূর্বাহ্ন  |  ১৪৪৮০৯৭ বার পঠিত
মানিকগঞ্জে দেশীয় অস্ত্র ঠেকিয়ে প্রায় ৪৫ লাখ টাকার স্বর্ণ লুট

অভি হাসান, মানিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জ শহরের পশ্চিম দাশড়া এলাকায় স্বর্ণালংকারের দোকানে ডাকাতির ঘটনা ঘটেছে। শনিবার গভীর রাতে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা দেশীয় অস্ত্র ঠেকিয়ে দোকান থেকে প্রায় ২০ থেকে ২২ ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে গেছে, যার আনুমানিক বাজার মূল্য প্রায় প্রায় ৪৫ লাখ টাকার অধিক। এ সময় বাধা দিতে গেলে দোকান মালিক শুভ দাস (৩৫) ছুরিকাঘাতে গুরুতর আহত হন।

পুলিশ জানায়, রাত আনুমানিক ১২টা ১৫ মিনিটে পশ্চিম দাশড়ার স্বর্ণাকারপট্টির পাণ্ডয ভবনের নিচ তলায় অবস্থিত “অভি অলংকার” নামের দোকানে ১-২ জন দুর্বৃত্ত প্রবেশ করে। তারা দোকান মালিক শুভ দাসের গলায় দেশীয় অস্ত্র ঠেকিয়ে লকার ভেঙে প্রায় ৩৬ লাখ টাকার স্বর্ণালংকার লুট করে নেয়। পালানোর সময় শুভ দাস বাধা দিলে তাকে পিছন থেকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি আঘাত করা হয়, এতে তিনি গুরুতর আহত হন।

খবর পেয়ে তাৎক্ষণিক মানিকগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ও মানিকগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন এবং প্রাথমিক তদন্ত শুরু করেন। আহত শুভ দাসকে উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মানিকগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম আমান উল্লাহ জানান, বিষয়টি তদন্তাধীন রয়েছে এবং জড়িতদের গ্রেপ্তারে পুলিশি অভিযান চলছে।

রিপোর্টার্স২৪/আরকে

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪