| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বেনাপোলে বাস তল্লাশি নিয়ে ড্রাইভারকে মারধর, সড়ক অবরোধ

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ০৫, ২০২৫ ইং | ০৭:১৮:২৬:পূর্বাহ্ন  |  ১৩৮৪০৮৭ বার পঠিত
বেনাপোলে বাস তল্লাশি নিয়ে ড্রাইভারকে মারধর, সড়ক অবরোধ
ছবির ক্যাপশন: বাস তল্লাশি নিয়ে ড্রাইভারকে মারধর, সড়ক অবরোধ

বেনাপোল প্রতিনিধি: যশোর-বেনাপোল মহাসড়কে আমড়াখালী বিজিবি চেকপোষ্টে সোহাগ পরিবহন বাসে তল্লাশির সময় মো. অপু নামে এক ড্রাইভারকে মারধর করার প্রতিবাদে সব শ্রমিক এক হয়ে মহাসড়ক অবরোধ করেছে।

রোববার (৫ অক্টোবর) সকাল ১১ টার দিকে এই ঘটনা ঘটে।

ড্রাইভার অপু জানান, ‘বেনাপোল কাউন্টার থেকে গাড়িটি ঢাকার উদ্দেশে রওনা হওয়ার পর যশোর-বেনাপোল মহাসড়কে আমড়াখালী বিজিবি চেকপোষ্টে গাড়ি তল্লাশির সময় বিজিবির এক জোয়ার তাকে মারধর করে।’

তিনি বলেন, ‘ঘটনাটি জানাজানি হলে শ্রমিকরা রাস্তায় এসে গাড়ি আড় করে দেন। আমি ওই বিজিবি কর্মকর্তার শাস্তি চাই।’

ঘটনাস্থলে থাকা প্রত্যক্ষদর্শী সুবেদার মাহবুব বলেন, ‘ড্রাইভারকে মারধর করার ঘটনাটি খুবই দুঃখজনক। বিষয়টি থানায় বসে মিটমাটের ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

রিপোর্টার্স২৪/ প্রীতিলতা 

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪