| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

হাতকড়াসহ আওয়ামী লীগ নেতাকে ছিনতাই, পুলিশের ওপর হামলা

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ০৫, ২০২৫ ইং | ০৭:২৯:৪৮:পূর্বাহ্ন  |  ১৪৪৪৭৭১ বার পঠিত
হাতকড়াসহ আওয়ামী লীগ নেতাকে ছিনতাই, পুলিশের ওপর হামলা
ছবির ক্যাপশন: রেজ্জাকুল ইসলাম রাজু

বগুড়া প্রতিনিধি: বগুড়ার শিবগঞ্জে একাধিক মামলার আসামি ও আওয়ামী লীগ নেতা রেজ্জাকুল ইসলাম রাজুকে পুলিশের হাত থেকে হাতকড়াসহ (হ্যান্ডকাফ) ছিনিয়ে নিয়েছে এলাকাবাসী। শনিবার (৪অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে শিবগঞ্জ উপজেলার চক ভোলাখাঁ গ্রামে এই ঘটনা ঘটে।

আসামি রেজ্জাকুল ইসলাম রাজু শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এবং উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান। ছাত্র-জনতার আন্দোলনে হামলার অভিযোগসহ তাঁর বিরুদ্ধে মোট ১২টি মামলা রয়েছে।

শিবগঞ্জ থানা সূত্রে জানা যায়, গত বছরের ৫ আগস্টের পর থেকে রাজু পলাতক ছিলেন। গোপন সূত্রে খবর পেয়ে থানার  এসআই আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে একটি টিম পুলিশ চক ভোলাখাঁ গ্রামে তাঁর বাড়িতে অভিযান চালায়।

পুলিশ রাজুকে আটক করে হ্যান্ডকাফ পরানোর সঙ্গে সঙ্গেই স্থানীয় নারী-পুরুষ পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু করে। একপর্যায়ে তারা জোর করে হ্যান্ডকাফ পরা অবস্থায় রাজুকে ছিনিয়ে নেয়।

এ বিষয়ে শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুজ্জামান ঘটনাটি নিশ্চিত করে বলেন, ‘পলাতক আসামি রেজ্জাকুল ইসলাম রাজুকে পুনরায় গ্রেপ্তারের চেষ্টা চলছে। আসামি ছিনিয়ে নেওয়ার এই ঘটনার সঙ্গে জড়িত সবার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

রিপোর্টার্স২৪/ প্রীতিলতা 

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪