ঠাকুরগাঁও প্রতিনিধি: শিক্ষক দিবস উপলক্ষ্যে ঠাকুরগাঁও জেলা প্রশাসকের কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৫ অক্টোবর) জেলা প্রশাসকের কার্যালয়ের কনফারেন্স রুমে এ সভার আয়োজন করা হয়। জেলা প্রশাসক ইশরাত ফারজানার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন- অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি ও শিক্ষা) মেহনাজ ফেরদৌস, জেলা শিক্ষা অফিসার শাহীন আকতার, মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুর রহমানসহ জেলার বিভিন্ন পর্যায়ের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষা প্রতিনিধি।
বক্তারা বলেন, ‘শিক্ষকের হাত ধরেই একটি শিশু জ্ঞান ও নৈতিকতার আলোয় বেড়ে ওঠে। তাই শিক্ষকদের যথাযথ মর্যাদা ও সুযোগ-সুবিধা নিশ্চিত না করলে শিক্ষাব্যবস্থায় কাঙ্ক্ষিত উন্নতি সম্ভব নয়। এ সময় শিক্ষক সমাজের নানা দাবি ও সমস্যার কথাও আলোচনায় উঠে আসে।’
রিপোর্টার্স২৪/ প্রীতিলতা