| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নাটোরে সাংবাদিককে কুপিয়ে হত্যা: বিচারের দাবিতে মানববন্ধন

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ০৫, ২০২৫ ইং | ০৮:২৩:২৯:পূর্বাহ্ন  |  ১৪৮৩০৭৫ বার পঠিত
নাটোরে সাংবাদিককে কুপিয়ে হত্যা: বিচারের দাবিতে মানববন্ধন
ছবির ক্যাপশন: সাংবাদিককে কুপিয়ে হত্যা, বিচারের দাবিতে মানববন্ধন

নাটোর প্রতিনিধি: সাংবাদিক হত্যার প্রতিবাদে রোববার(৫ অক্টোবর) পুরাতন বাস টার্মিনালে  মানববন্ধন করেছে নাটোর প্রেসক্লাব।  নাটোর জেলার বিভিন্ন গণমাধ্যম কর্মীরা এই মানববন্ধনে অংশ নেয়।

গত শুক্রবার ৩ অক্টোবর সন্ধ্যায় বাগেরহাট শহরের হাড়িখালি এলাকায় সন্ত্রাসী হামলায় নিহত হন দৈনিক ভোরের চেতনা পত্রিকার নিজস্ব প্রতিবেদক সাংবাদিক এসএম হায়াত উদ্দিন।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা যায়, একদল অজ্ঞাত দুর্বৃত্তরা তাঁকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।নিহতের বাড়ি বাগেরহাট পৌরসভার উত্তর হাড়িখালি এলাকায়। শনিবার (৪ অক্টোবর) সন্ধ্যায় উত্তর হাড়িখালি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।

নাটোর প্রেসক্লাব, ইউনাইটেড প্রেসক্লাব, ইউনিক প্রেসক্লাব, বড়াইগ্রাম ও লালপুরের সাংবাদিক নেতৃবৃন্দ  সাংবাদিক হত্যার প্রতিবাদ ও তীব্র নিন্দা জানিয়ে দোষীদের দ্রুত গ্রেপ্তার ও সুষ্ঠু বিচারের দাবি জানিয়েছেন।

এ সময় বক্তব্য রাখেন, একাত্তর টেলিভিশনের নাটোর প্রতিনিধি বুলবুল আহমেদ, আমাদের নতুন সময় নাটোর প্রতিনিধি মো. মনজুরুল ইসলাম, চ্যানেল ২৪ এর সাংবাদিক দেবাশিষ কুমার সরকার, বাংলাদেশ প্রতিদিন পত্রিকা ও নিউজ ২৪এর  সাংবাদিক নাসিম উদ্দিন, ভোরের চেতনা পত্রিকার বরাইগ্রাম উপজেলা প্রতিনিধি কায়েস উদ্দিন, ভোরের চেতনার বাগাতিপাড়া উপজেলা প্রতিনিধি মো. শামসুল আলম।

নাটোর জেলার বিভিন্ন প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ, মানবাধিকারকর্মী ও গণ্যমান্য ব্যক্তিরা মানববন্ধনে অংশগ্রহণ করেন। বক্তারা দ্রুত হত্যাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

রিপোর্টার্স২৪/ প্রীতিলতা /এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪