| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নাটোরের লালপুরে পাখি শিকার করতে নিষেধ করায় যুবককে গুলি

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ০৫, ২০২৫ ইং | ০৮:৫৬:০৪:পূর্বাহ্ন  |  ১৪৬৪৮৭৩ বার পঠিত
নাটোরের লালপুরে পাখি শিকার করতে নিষেধ করায় যুবককে গুলি
ছবির ক্যাপশন: আটক জাহিদ, সামাউন, আশরাফুল

নাটোর প্রতিনিধিঃ নাটোরের লালপুরে পাখি শিকার করতে নিষেধ করায় রিপন কাজী (৩৫) নামে এক ব্যক্তিকে এয়ারগানের গুলিতে আহত করেছে তিন যুবক। 

রোববার (৫ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার দুয়ারিয়া ইউনিয়নের কলসনগর (কাজীপাড়া) এলাকায় এ ঘটনা ঘটে। আহত রিপন কাজী ওই গ্রামের আনসার কাজীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ভবানীপুর গ্রামের জাহিদ (২৫), পিতা মৃত আ. আলীম, সামাউন (৩০), পিতা আ. জলিল এবং আশরাফুল (৩২), পিতা একরাম আলী—এই তিনজন রিপন কাজীর বাড়ির সামনে এয়ারগান দিয়ে পাখি শিকার করছিলেন। এ সময় রিপন কাজী তাদের পাখি শিকার করতে নিষেধ করলে কথা কাটাকাটির একপর্যায়ে জাহিদ হাতে থাকা এয়ারগান দিয়ে রিপন কাজীর পেটে গুলি করে। আহত অবস্থায় স্থানীয়রা রিপন কাজীকে উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জানান, ‘তার পেটের চামড়ায় এয়ারগানের গুলি আটকে আছে। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়।’

এদিকে, স্থানীয় লোকজন ঘটনাস্থলেই জাহিদ, সামাউন ও আশরাফুলকে গণপিটুনি দিয়ে আটক করে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের একটি ১০০ সিসির মোটরসাইকেল ও একটি এয়ারগানসহ আটক করে থানায় নিয়ে আসে। 

লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল ইসলাম বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, ‘খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তিনজনকে আটক করেছে। পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

রিপোর্টার্স২৪/ প্রীতিলতা 

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪