| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শেরপুরে ধর্ষণের অভিযোগে চাচা শ্বশুর গ্রেপ্তার

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ০৫, ২০২৫ ইং | ০৩:২৭:২৯:পূর্বাহ্ন  |  ২৩৪১৬৩১ বার পঠিত
শেরপুরে ধর্ষণের অভিযোগে চাচা শ্বশুর গ্রেপ্তার
ছবির ক্যাপশন: গ্রেপ্তার আবুল কাসেম

শেরপুর প্রতিনিধি: শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় ভাতিজার বউকে (৩০) ধর্ষণের অভিযোগে প্রতিবেশী চাচা শ্বশুর আবুল কাসেম (৪৫) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।( ৪ অক্টোবর) শনিবার দুপুরে গ্রেপ্তারকৃতকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

এর আগে, শুক্রবার রাতে উপজেলার পূর্ব কলসপাড় এলাকা থেকে তাকে  গ্রেপ্তার করা হয়। অভিযুক্ত গ্রেপ্তার উপজেলার পূর্ব কলসপাড় এলাকার পচন শেখের ছেলে।

পুলিশ ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, গত ২৭ সেপ্টেম্বর শনিবার রাতে ভুক্তভোগী নারী একা নিজ ঘরে অবস্থান করছিলেন। রাত সাড়ে ৯টার দিকে প্রতিবেশী চাচা শ্বশুর আবুল কাসেম সুযোগ নিয়ে তার ঘরে প্রবেশ করে ধর্ষণ করেন। ভুক্তভোগী চিৎকার শুরু করলে আবুল কাসেম ঘর থেকে বের হয়ে পালিয়ে যান। এ ঘটনায় ভুক্তভোগী নারী বাদী হয়ে শুক্রবার রাতে নালিতাবাড়ী থানায় একটি মামলা দায়ের করেন। পরে রাতেই পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত আবুল কাসেমকে গ্রেপ্তার করে।

এ ব্যাপারে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বলেন, ‘ঘটনার তদন্ত চলছে। ভুক্তভোগীর ডাক্তারি পরীক্ষা সম্পন্ন করা হবে এবং আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। এছাড়াও গ্রেপ্তারকৃতকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

রিপোর্টার্স২৪/ প্রীতিলতা 

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪